ঢাকা রাত ৪:৫৩, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার বাংলাদেশে হবে-নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জুলাই স্মৃতি জাদুঘর হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিআইডির কৌশলী অভিযানে গাড়ি ক্রয়-বিক্রয় প্রতারক চক্রের ০১ সক্রিয় সদস্য গ্রেফতার

সেলিম মিয়া।। আপডেটঃ রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ 272 বার পড়া হয়েছে

অর্ধ ডজন মামলা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরেই ছিলেন আত্মগোপনে। গ্রেফতার এড়াতে বাসাসহ আশপাশের এলাকায় স্থাপন করলেন সিসি ক্যামেরা। তবুও শেষ রক্ষা হলো না। অবশেষে সিআইডির কৌশলী অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মো. সাইফুল ইসলাম (৪০), পিতা-আলী আজম, মাতা-আলেয়া বেগম, সাং- গ্রাম-পশ্চিম বিঘা (তনুল্লার বাড়ি), থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর। গত ২৮/০২/২০২৬ খ্রি. দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন সাতপাখি এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রো-উত্তর ইউনিটের একটি চৌকস আভিযানিক দল।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী একটি পুরনো গাড়ি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের মালিক। ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘদিন ধরেই এই ব্যবসা করে আসছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে অদ্য গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ও প্রতারক চক্রের অন্য একজন সদস্য (পলাতক) জাল নন-জুডিসিয়াল স্ট্যাম্পে প্রস্তুতকৃত মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাগজপত্র প্রদর্শন এবং গাড়ির কথিত মালিকের সাথে মোবাইল ফোনে কথা বলিয়ে বিশ্বাস অর্জন করে ১০ লক্ষ টাকার বিনিময়ে একটি পুরনো গাড়ি বিক্রয় করে। এর মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ এবং ৭ লক্ষ ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে লেনদেন করা হয়।

পরবর্তীতে প্রকৃত মালিকানা সংক্রান্ত জটিলতা দেখা দিলে অনলাইনে যাচাই করে জানা যায়, গাড়িটির মালিকানা অন্য ব্যক্তির নামে হস্তান্তর করা হয়েছে। প্রতারক চক্রটি পরস্পর যোগসাজশে জাল কাগজপত্র প্রস্তুত করে প্রথমে গাড়িটি বিক্রয় করে এবং পরে কৌশলে অন্যের নামে মালিকানা পরিবর্তন করে আইনি জটিলতা তৈরি করে। পরে ক্রেতাকে হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। সংঘবদ্ধ প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এতদ সংক্রান্তে বাদী ক্যান্টনমেন্ট (ডিএমপি) থানার মামলা নং-০৪, তারিখ- ০৮/০৬/২০২৪ খ্রি., ধারা- পেনাল কোড-১৮৬০ এর ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬/৩৪ রুজু করেন।

মামলাটি তদন্তেকালে জানা যায়, সংঘবদ্ধ প্রতারক চক্রটি সদস্য হিসেবে বিভিন্ন রেন্ট-এ-কার মালিকদের নিকট হতে গাড়ি ভাড়া নিয়ে স্বল্প সময়ের মধ্যে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে জাল মালিকানা চুক্তিনামা ও রশিদপত্র তৈরি করে তা বিক্রয় করে আসছিল। তিনি নিজেকে বিভিন্ন কোম্পানির এমডি, বার্তা সম্পাদক ও চ্যানেলের পরিচালক পরিচয় দিতেন এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা শারমিনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভিজিটিং কার্ড তৈরি করে প্রতারণার নানা কৌশল অবলম্বন করে। প্রতারক চক্রটি পরস্পর যোগসাজশে জাল কাগজপত্র প্রস্তুত করে প্রথমে গাড়িটি বিক্রয় করে এবং পরে কৌশলে অন্যের নামে মালিকানা পরিবর্তন করে আইনি জটিলতা তৈরি করে থাকতো। পরবর্তীতে গাড়ির ক্রেতাকে হয়রানি, হুমকি প্রদান করে অর্থ আদায়ের পাশাপাশি নানাভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করে।

মামলা রুজুর পর আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং গ্রেফতার এড়াতে বাসাসহ আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করে। অবশেষে সিআইডির কৌশলী অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে

১। ভাটারা (ডিএমপি) থানার মামলা নং-০৪(০৬)২০২৪,ধারা-৪২০/৪০৬ পেনাল কোড;

২। চাঁদপুর মডেল থানার মামলা নং-৬১(০৯)২০১৮, ধারা-৩৭৯/৩৮০ পেনাল কোড;

৩। গুলশান (ডিএমপি) থানার মামলা নং-৫৩(০৮)২০২৫, ধারা-৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড;

৪। সিআর মামলা নং-২১০/২৪, ধারা-৪১১/৩৪ পেনাল কোড;

৫। সিআর মামলা নং-৩৩/২৪, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮;

৬। সিআর মামলা নং-৫৯২/২৩, অন্যান্য ধারা – সমূহ যথাক্রমে তদন্ত ও বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।

গ্রেফতারকৃত প্রতারক মো. সাইফুল ইসলাম (৪০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার অপরাধ স্বীকার করেছে। মামলা সম্পর্কিত আরো তথ্য প্রাপ্তির লক্ষ্যে তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদনসহ প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

সিআইডি সুত্রে জানা যায়,
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ঢাকা মেট্রো-উত্তর ইউনিট কর্তৃক চলমান রয়েছে এবং প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ