ঢাকা রাত ১০:৪৯, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
খাটের নিচে ‘মদের আড়ৎ’, ৩০ বোতল ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি মাহিন্দ্রা গাড়ি আটকে লুটের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের, ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা : প্রধানমন্ত্রী মুক্তাগাছায় পেট্রোলের আগুনে পুড়িয়ে যুবককে হত্যা গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু শেরপুরের মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

তদন্তের দাবী এলাকাবাসীর

কত টাকায় দেওয়া হচ্ছে সুবিধা? চরম স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ 139 বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকায় ১৪৭নং সাব্দুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুক চিরে গড়ে ওঠা ‘ইকো ব্রিকস’ নামের অনুমোদনহীন ইটভাটা এখন আর শুধু পরিবেশ দূষণ বা শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয় নয়, এটি প্রকাশ্যে চলমান প্রশাসনিক ঘুষ-বানিজ্যের গুরুতর অভিযোগকে সামনে এনেছে।

বিদ্যালয়ের একশত গজের ভিতরে দিনের পর দিন ইট পোড়ানো হলেও জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও ইটভাটাটি বহাল থাকায় সাধারণ মানুষ নিশ্চিত আইনের চোখ বন্ধ রাখতে নিয়মিত অবৈধ লেনদেন হচ্ছে।

আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও বিদ্যালয়ের বুক চিরে কীভাবে একটি ইটভাটা গড়ে ওঠে এবং প্রকাশ্যে ইট পোড়ায় এই প্রশ্নের একমাত্র ব্যাখ্যা হিসেবে এলাকাবাসী দেখছেন প্রশাসনের ভেতরের যোগসাজশ।

স্থানীয়দের ভাষ্য, মৌসুম এলেই সংশ্লিষ্ট দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালী মহলের সঙ্গে ইটভাটা মালিকদের সমঝোতা হয়।

অভিযোগ আছে, মাসিক ‘ম্যানেজমেন্ট’ নিশ্চিত হলেই পরিবেশ অধিদপ্তরের নজরদারি থেমে যায়, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আর সেখানে পৌঁছায় না। ফলে আইন কাগজে থাকলেও বাস্তবে তা কার্যকর হয় না।
বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ আরও গুরুতর। তারা বলছেন, শিশুদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথাব্যথা নিয়ে বারবার অভিযোগ জানালেও প্রশাসনের কোনো দপ্তর দায় নিতে চায়নি। উল্টো, কেউ কেউ ‘উপর থেকে দেখার’ আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এতে করে প্রশ্ন উঠছে-শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ কি ঘুষের টাকায় বিক্রি হয়ে যাচ্ছে?

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ ইটভাটা শনাক্ত ও বন্ধ করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। একইভাবে ইটভাটা নিয়ন্ত্রণ ও উচ্ছেদের চূড়ান্ত ক্ষমতা জেলা প্রশাসনের হাতে। কিন্তু বাস্তব চিত্র বলছে, এই দুই প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা কাকতালীয় নয়; বরং তা একটি সুসংগঠিত সুবিধাভোগী চক্রের অস্তিত্বের ইঙ্গিত দেয়।

এলাকাবাসীর প্রশ্ন এখন আর ‘ইটভাটা বন্ধ হবে কি না’-এতে সীমাবদ্ধ নেই। প্রশ্ন হলো, কারা এই অবৈধ ইটভাটাকে সুরক্ষা দিচ্ছে এবং বিনিময়ে কত টাকার লেনদেন হচ্ছে? কারণ আইন প্রয়োগকারী সংস্থার নীরবতা যত দীর্ঘ হচ্ছে, ঘুষ-বানিজ্যের অভিযোগ ততই স্পষ্ট হয়ে উঠছে।

এভাবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুক চিরে অবৈধ ইটভাটা টিকে থাকা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়-এটি রাষ্ট্রীয় দায়িত্বকে অর্থের বিনিময়ে জলাঞ্জলি দেওয়ার ভয়াবহ নজির। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা খতিয়ে না দেখা হলে, এই ঘটনা ভবিষ্যতে আরও বড় পরিবেশ ও মানবিক বিপর্যয়ের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ