ঢাকা বিকাল ৩:৪৮, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে ঐতিহ্যবাহী বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ

মো. নজরুল ইসলাম এখন আসিফ নজরুল—সংশোধিত হলো উপদেষ্টার নাম

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ 201 বার পড়া হয়েছে

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের নাম এখন থেকে প্রশাসনিকভাবে ‘আসিফ নজরুল’ লেখা হবে। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকতা চাকরি থেকে ডেপুটেশনে থাকা এই অধ্যাপকের সকল একাডেমিক, এনআইডি ও জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টে ‘মো. নজরুল ইসলাম’ নাম সংশোধন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের কাছে সংশোধনের সব কপি জমা দিলে গত মাসে অনুষ্ঠিত সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়। পরে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তার নাম সংশোধিত করে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে মো. নজরুল ইসলাম ব্যবহার করতেন আসিফ নজরুল। তবে ব্র্যাকেটে তিনি আসিফ নজরুল লিখতেন। তাছাড়া, পত্র-পত্রিকায় লেখালেখি, বিভিন্ন অনুষ্ঠানে এমনকি উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরও সেখানে আসিফ নজরুল নামেই লিখতেন তিনি।

জানা গেছে, এতদিন তার একাডেমিক সনদ, এনআইডি ও জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টে ‘মো. নজরুল ইসলাম’ নাম ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাজে মো. নজরুল ইসলাম লেখা হত। চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি এইচএসসি ও এসএসসির সনদের নাম সংশোধিত করে মো. নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল করার আবেদন করলে ঢাকা শিক্ষাবোর্ড থেকে এই নামের সংশোধন করে বিজ্ঞপ্তি জারি করেছিল।

এরপর তিনি সংশোধিত নাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজের সকল ক্ষেত্রে ব্যবহারের বিষয় বিবেচনা করতে সিন্ডিকেটের সভায় আবেদন করেছিলেন। অবশ্যই এর আগে তার অনার্স ও মাস্টর্স, এনআইডি, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদে তার নাম সংশোধন করেছেন।

জানা গেছে, গত মাসের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এজেন্ডাভুক্ত ছিল তার সংশোধিত নামের বিষয়টি। এজেন্ডায় বলা ছিল, আসিফ নজরুল সকল একাডেমিক সনদ (এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টর্স), এনআইডি, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদে তার নাম ড. মো. নজরুল ইসলাম সংশোধন করে ড. আসিফ নজরুল সংশোধন করেছেন এবং ব্যক্তিগত নথিতে সংরক্ষণের জন্য সত্যায়িত কপি জমা দিয়েছেন। পরে তা সিন্ডিকেট অনুমোদন দেয়।

এদিকে, গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক জানাচ্ছি যে, আপনার নাম সংশোধন করে আসিফ নজরুল করায় সংশোধিত নাম (আসিফ নজরুল) প্রশাসনিক কাজের সকল ক্ষেত্রে ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।’

নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়ে ওঠার গল্প
২০২১ সালের একটি সাক্ষাৎকারে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়ে ওঠার গল্প শেয়ার করেছিলেন তিনি। সেই সাক্ষাৎকার সূত্রে জানা গেছে, আশির দশকের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি সাপ্তাহিক বিচিন্তায় সাংবাদিকতায় যোগ দেন। পরে তিনি কয়েক মাস সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবেও কাজ করেছেন। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে ৫ আগস্টের পটপরিবর্তনের আগ পর্যন্ত কলামিস্ট তার বহুল পরিচিতি ছিল।

ওই সাক্ষাৎকারে আসিফ নজরুল হয়ে ওঠার গল্প বলতে গিয়ে তিনি বলেন, সাপ্তাহিক বিচিন্তায় যখন আমি লেখালেখি করতাম তখন আমার কয়েকটি লেখা দেখে পত্রিকাটির সম্পাদক মিনার মাহমুদ ভাই খুবই রেগে গেলেন। আমাকে ডেকে তিনি বললেন, এটা কোনো নাম হলো—মো. নজরুল ইসলাম। আপনি রাস্তায় গিয়ে ১০টি ইট মারলে তিনটা অন্তত নজরুল ইসলামের গায়ে পড়বে। এত নজরুল ইসলাম বাংলাদেশে। আপনি এত কষ্ট করে পত্রিকায় লিখছেন লোকজন ভাববে অন্য নজরুল ইসলাম। তখন সাংবাদিকতায় অনেক নজরুল ইসলাম ছিলেন।

‘তখন তিনি আমাকে আল্টিমেটাম দিয়ে বললেন, আগামী দুই-তিন ঘণ্টা সময় দিলাম। এর মধ্যে নাম চেঞ্জ করতে হবে। পরে তো পড়লাম মহাবিপদে। তখন কয়েকজন সহকর্মীর সঙ্গে বসে নাম খুঁজতে লাগলাম। আয়াতুল্লাহ নজরুল নাম দিলেন আমার এক সিনিয়র কলিগ। তখন এ নামে কেউ ছিলেন না। আরেকজন বললেন আসিফ নজরুল। না আগে আশিক নজরুল বলেছিলেন। আশিক নাম তো তরুণ বয়সে কী মিন করে বুঝতে পারছেন। তখন আসিফ নজরুল নামটা সিলেক্ট করে মিনার মাহমুদ ভাইয়ের কাছে গিয়ে বললাম নামটি। এরপর কিছুদিন পর বিচিন্তায় কাভার স্টোরিতে আসিফ নজরুল নামে আমার নিউজ ছাপা হলো।’
আসিফ নজরুল : ফাইল ফটো

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ