ঢাকা বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার ফেইসবুকে অ-প্রচারের প্রতিবাদে ভুক্তিভোগী পরিবারের সংবাদ সম্মেলন নান্দাইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও সাইবার অপপ্রচারের অভিযোগ দুর্গাপুরে প্রকল্প অবহিতকরণ সভা ময়মনসিংহ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ ফুলবাড়িয়া উপজেলায় মালঙ্গী খাল পরিদর্শন করলেন ইউ এনও শহীদুল ইসলাম সোহাগ ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে, বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার শেরপুরের শ্রীবরর্দী সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে  রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন রাজধানীতে অপহরণ, আত্মসাৎ ও মাদক মামলায় পৃথক তিন অভিযানে ছয়জন গ্রেফতার : অপহৃত ব্যাক্তি উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ  কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’! ঢাকা জেলা প্রশাসন কর্তৃক তরুণ শিক্ষার্থীদের নিয়ে শোকেসিং  প্রতিযোগিতা  ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময় সভা বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা: সিআইডির অভিযানে গ্রেফতার ০১

সাবেক ডিসি ও জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ 479 বার পড়া হয়েছে

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন ও সাবেক জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারসহ পাঁচ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলায় অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেছে আসামি পক্ষের আইনজীবী। এর প্রেক্ষিতে অভিযোগের গঠনের মাধ্যমে বিচার শুরুর প্রথম ধার্য দিন বৃহস্পতিবার বাদির অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। আগামী ২০ অক্টোবর পরবর্তী ধার্য দিনে এই সাক্ষ্য গ্রহণ করবে বলে সিদ্ধান্ত দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারে পরিচালিত চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের ‘সার্কিট কোর্ট’ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসেন।

তিনি জানান, মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে ডিসির নাম বাদ দিতে নথি জালিয়াতি হয় বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসে। এ সংক্রান্ত মামলায় গত ১ জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এরপর বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। কিন্তু বাদীর অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মামলার ধার্য দিন ছিল। এর মধ্যে আসামি পক্ষ অভিযোগ গ্রহণের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে আপত্তি তোলে অভিযোগ গঠন পুনর্বিবেচনার জন্য একটি আবেদন করেছেন। ফলে বাদীর অসমাপ্ত সাক্ষ্য গ্রহণ হয়নি। তার জন্য আগামি ২০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

দুদক আইনজীবী বলেন, মামলার এই পর্যায়ে এসে এ ধরণের আবেদনের কোন আইনগত ভিত্তি নেই। মূলত মামলার সময় ক্ষেপণের জন্য এমন আবেদন। এটা করতে চাইলে উচ্চ আদালতে করতে পারে। উচ্চ আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে। যে আদালতে অভিযোগ গঠন হয়েছে ওই আদালতে অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করা যায় না।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ নভেম্বর কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মাতাবাড়ির বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী এই দুর্নীতির ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন দুদককে। তবে মামলার পরপরই তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো কাগজপত্র থেকে ১ নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে তা পাঠান। বিষয়টি জানাজানির পর বাদী কায়সারুল একই আদালতে রুহুল আমিন, সাদিকুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক রিয়াজ উদ্দিন ২০২৪ সালের ১ জুলাই পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের ১৯ নভেম্বর বাদীপক্ষের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী মামলার সব নথিপত্র আদালতের প্রশাসনিক কর্মকর্তা ফরিদ আহমদের কাছে দাখিল করেন। পরদিন (২০ নভেম্বর) সকালে আদালতের কর্মচারী সৈয়দ আকবর নথিপত্র কক্সবাজার ডাকঘরে জমা দেওয়ার জন্য রওনা দিলে তাকে আবার আদালতে ফিরিয়ে এনে খামটি স্টেনোগ্রাফার জাফর আহমদের মাধ্যমে জেলা ও দায়রা জজের কাছে পাঠানো হয়। পরে নানা কৌশলে আবেদন থেকে জেলা প্রশাসকের নাম বাদ দেওয়া হয়।

তদন্তে আরও উঠে আসে, ফৌজদারি দরখাস্ত রেজিস্ট্রারে ২৮ জন আসামির নাম থাকলেও পরে ৩টি পৃষ্ঠা পাল্টে ১ নম্বর আসামি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাফর আলমের নাম বসানো হয় এবং বাদীর স্বাক্ষর জাল করে ২৮ জনের জায়গায় ২৭ জনকে আসামি দেখিয়ে দুদকে নথি পাঠানো হয়। এই জাল স্বাক্ষরের বিষয়টি সিআইডির হস্তলিপি বিশারদের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

দুদক ও আদালত সূত্র জানায়, মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ ছিল ২৩৭ কোটি টাকা। এর মধ্যে চিংড়িঘের বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দ হয়। ওই অর্থের মধ্যে মনগড়া ২৫টি ঘের দেখিয়ে ১৯ কোটি ৮২ লাখ টাকার বেশি তুলে আত্মসাৎ করা হয়। আরও বিভিন্ন উপায়ে আত্মসাৎ করা হয় টাকা।

কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন ২০১৭ সালে দুর্নীতির মামলায় কারাগারে যান। পরে তিনি জামিনে বের হন। এর আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম বর্তমানে অবসরে রয়েছেন। অন্য তিন আসামি হলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ। বৃহস্পতিবার আদালতের কাঠগড়ায় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ