ঢাকা সন্ধ্যা ৬:২৯, শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল। দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক দুই সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ময়মনসিংহে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার  শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা—শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো ৪৩ কেজির খাদ্য সহায়তা কোতোয়ালী ও ডিবি পুলিশের  যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের “দশ” সদস্য গ্রেপ্তার সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে : ডিসি ময়মনসিংহ র‍্যাবের অভিযানে চট্রগ্রাম থেকে শ্রীবরদীর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কোতোয়ালী মডেল  থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের পিআইবি প্রশিক্ষণ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু

গৌরীপুরে দুর্গাপুজার প্রতিমা ভাঙচুর; আটক ১

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৭ পূর্বাহ্ণ 244 বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে পৌর শহরের গোবিন্দ জিউড় মন্দিরে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াসিন মিয়া (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত ইয়াসিন উপজেলার সদর ইউনিয়নের গজন্দর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পরিবারের দাবি ইয়াসিন প্রতিবন্ধী সরকারি ভাতা পায়।
স্থানীয় ও পূজামণ্ডপ প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরীপুর মধ্যবাজার পূজা মণ্ডপ কমিটির উদ্যোগে পৌর শহরের মধ্যবাজার এলাকায় অস্থায়ী মণ্ডপ তৈরি করে প্রতিবছর শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হয়। মণ্ডপের প্রতিমা তৈরি করা হয় পৌর শহরের গোবিন্দ জিউড় মন্দিরে। গত ২০ দিন ধরে মন্দিরে দুর্গাপ্রতিমা তৈরির কাজ চলছিল। বাকি ছিল শুধু প্রতিমায় রং দেওয়ার কাজ।
গোবিন্দ জিউড় মন্দির এলাকার বাসিন্দা ডলি রানী দাস বলেন, বৃহস্পতিবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হই। এসময় অপরিচিত এক ছেলেকে প্রতিমা ভাঙতে দেখে চিৎকার শুরু করি। পরে আমার স্বামীসহ আশেপাশের লোকজন ছুটে গিয়ে ওই ছেলেকে আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
গৌরীপুর মধ্যবাজার পূজামণ্ডপ কমিটির সভাপতি রঞ্জিত সাহা বলেন, দুর্গোৎসবের প্রায় সাত দিন আগে গোবিন্দ জিউড় মন্দির থেকে প্রতিমা সেখান থেকে মধ্যবাজার মণ্ডপে নিয়ে আসার কথা ছিল। কিন্তু এর আগেই প্রতিমা ভাঙচুর হয়ে গেল। দুর্গোৎসবের আগে ক্ষতিগ্রস্ত প্রতিমা ঠিক করা যাবে কিনা এটা কারিগরদের সঙ্গে কথা না বলে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
গৌরীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন সরকার বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।
ইয়াসিনের মা মিনা আক্তার বলেন, ইয়াসিন মানসিক প্রতিবন্ধী। সে সরকারি ভাতা পায়। গত বুধবার সে বাড়ি থেকে বের হওয়ার পর খোঁজ পাচ্ছিলাম না। বৃহস্পতিবার সকালে খোঁজাখুঁজির সময় জানতে পারি প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব ইয়াসিনের প্রতিবন্ধী ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ময়মনসিংহ পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ এর কোম্পানি কমান্ডার সামসুজ্জামান, গফরগাও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, ইউএনও মো. শাকিল আহমেদ ও গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় ইয়াসিন নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির ও মণ্ডপলোতে নিরাপত্তা জোরদার করা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ