ঢাকা রাত ৮:৩৪, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু

শেরপুরে কৃষি কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা ॥ বাড়ি ঘরে লুটপাট

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ 259 বার পড়া হয়েছে

শেরপুর জেলা শহরের শীববাড়ি মহল্লার বাসিন্দা ও জামালপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ-এর উপর সন্ত্রাসী হামলা করে তাকে গুরুতর আহত করার পাশাপাশি বাড়িঘর ভাঙ্গচুর করে স্বর্ণালংকার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি ল্যাপটপ ও জরুরি কাগজপত্র লুটপাট করে নিয়েগেছে চিহৃত মাদকসেবী সন্ত্রাসী দল।রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। এবিষয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী গ্রামের মৃত জমসেদ আলীর বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শেরপুর শহরের শীববাড়ি মহল্লায় বসবাস করছেন, তবে বর্তমানে তিনি জামালপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।থানায় লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ শেরপুর শহরের শীববাড়ি মহল্লায় বাসার ঘরের কাজ শুরু করেছেন।কাজের শুরু থেকেই চিহৃত মাদকসেবী সন্ত্রাসী প্রকৃতির কিছু যুবক তার কাছে চাঁদা চেয়ে আসছিলো। অকারনে চাঁদা না দেওয়ায় প্রায়ই আগুন পোহানোর অজুহাতে আব্দুল হামিদের বাসার নির্মান সামগ্রী কাঠ ও বাঁশসহ অন্যান্য জরুরি জিনিসপত্র নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করে আসছে। ঘটনার দিন অফিস বন্ধ থাকায় বাসার কাজ চলছিলো।এদিন পূর্ব পরিকল্পনা মোতাবেক সন্ধ্যা থেকেই সন্ত্রাসী মাদকসেবীর দল হামিদের বাসার আশেপাশে একত্র হতে থাকে। কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হামিদকে রাত পৌণে ৮টার দিকে বাসার দিকে আসতে দেখেই তারা নির্মান সামগ্রী বেশ কিছু বাঁশ ও কাঠ নিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এসময় হামিদ অতিভদ্রতার সহিত তাদেরকে মৌখিক ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা মাত্রই তার উপর দা,লাঠি ও দেশীয় অস্ত্রনিয়ে এলাপাথারি আঘাত করতে থাকে। পরে সে আত্মরক্ষার্থে কোন রকমভাবে বাসার ভিতরে প্রবেশ করে গেইট তালাবদ্ধ করে দেন। এতেও ক্ষান্ত থাকেনি ওই সন্ত্রাসীদল; তারা বাসার প্রাচীর টপকে গিয়ে বাসার ভিতের হামিদকে বেদম মারপিট শুরু করে। এতে কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ চোখ ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। তার ডাক চিৎকার শুনে তার ৬ বছরের শিশু সন্তান জারিপ নাবুঝে তার বাবার দিকে এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা এলোপাথারি মারপিট করে। এমতাবস্থায় হামিদের স্ত্রী ও মেয়ে ঘর থেকে বেড়িয়ে আসলে তাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে সন্ত্রাসীরা দা উচিয়ে গেলে তারা দৌঁড়িয়ে হাফবিল্ডিং ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে কোনক্রমে আত্মরক্ষা করেন।পরে সন্ত্রাসীরা সুকৌশলে হামিদের বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ওয়াড্রপের তালা ভেঙ্গে বাসার কাজের জন্য রাখা নগদ ৫ লাখ টাকা, স্ত্রী ও মেয়ের সব মিলিয়ে অন্তত ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি ল্যাপটপ ও জরুরি কাগজপত্র লুটপাট করে নিয়ে যায় এবং বেশ কিছু আসবাবপত্র এলোপাথাড়ি কুপিয়ে ভেঙ্গে ফেলে। পরে স্থানীয় ও হামিদের আত্মীয়স্বজন গুরুতর আহত অবস্থায় কৃষিবিদ আব্দুল হামীদকে রাতেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে চিহ্নিত মাদকসেবী সন্ত্রাসীদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলায় উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসী ৯ জন হলো- শীববাড়ি মহল্লার কার্তিকের ছেলে তিলক (২২), শিশির (২৪) পিতা অজ্ঞাত, সিয়াম (২২) পিতা অজ্ঞাত, তানভির (২৪) পিতা অজ্ঞাত, অর্পণ (২৫) পিতা অজ্ঞাত, শান্ত (২২) পিতা অজ্ঞাত, বালা ঠাকুর (২৫) পিতা মন ঠাকুর ও গৃর্দ্দানারায়ণপুর মহল্লার মৃত হাছুইন্নার ছেলে ছামিউল আলিম (৩০)। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জনকে মামলায় আসামী করা হয়েছে।

নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সকল সদস্য কৃষকগন কৃষি ও কৃষক বান্ধব কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ ও তার পরিবারের সদস্যদের উপর নির্মম হামলা ও সন্ত্রাসী কায়দায় তালা ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ল্যাপটপ ও জরুরি কাগজপত্র লুটপাটের সাথে জড়িত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তির দাবি জানান।এছাড়া দেশের কৃষি কর্মকর্তাদের বিভিন্ন সংগঠন, উপসহকারী কৃষি কর্মকর্তাদের সংগঠন ও কৃষক সংগঠনের পক্ষ থেকে তীব্রনিন্দা জ্ঞাপনের পাশাপাশি সুষ্ঠ বিচার দাবী জানিয়েছেন। সঠিক সময়ে সুষ্ঠ বিচার করা না হলে কৃষিবিদ ও বিভিন্ন কৃষক সংগঠনের উদ্যোগে প্রয়োজনে দেশবাপি কর্মসূচির ডাক দেওয়া হতে পারে বলে অনেকে জানান।নকলা উপজেলার ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক মজিবর রহমান বলেন ‘আমার দেখা কৃষি কর্মকর্তাদের মধ্যে জামালপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ সবচেয়ে শান্ত প্রকৃতির, ভেজাল মুক্ত ও মেধাবী একজন কৃষি কর্মকর্তা। মেধার জন্য শিশুকাল থেকেই সে সবার প্রিয়পাত্র ছিলে।এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব বলে পুলিশ বিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাগন বলেছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ