ঢাকা রাত ১০:০৪, বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার দাবি বন বিভাগের, জমি হারানোর আশঙ্কায় কৃষকদের আহাজারি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহে ৩৪ কোটি টাকার প্রত্নতত্ত্ব প্রকল্প এবং আমাদের কথা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আ”লীগ নেতার অভিযোগ: সাংবাদিক হতে সম্পাদককে ১০ লাখ টাকা দেন : আদালতে মামলা! রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার পুলিশকে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে : ডিএমপি কমিশনার অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ২ সদস্য গ্রেফতার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং সহস্রধারা ঝর্নায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার গাজীপুরে বিএসটিআইয়ের অভিযানে দুই ফিড কোম্পানিকে ৮ লাখ টাকা জরিমানা দীর্ঘক্ষণ এক স্থানে বসে কাজ করলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে? অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান কে হলেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা বন্যায় ভাসছে চট্টগ্রাম: ৫০ জনের মৃত্যু, ৮০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহনশীল নগর পরিকল্পনা, জলপথ পুনরুদ্ধারের তাগিদ বিশেষজ্ঞদের রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার  স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা থানা পুলিশ ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নাটক সাজিয়ে গায়েবি মামলা দেওয়া হচ্ছে- প্রিন্স 

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ 347 বার পড়া হয়েছে

নাটক সাজিয়ে থানায় থানায় গায়েবি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 তিনি বলেন, পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করার চেষ্টা করেছি।

এদিন ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া, তারাকান্দা, ফুলপুরসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালানো হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, গতরাতে (শুক্রবার) নাটক সাজিয়ে গায়েবি মামলা দায়ের করা হয়েছে, অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ইতোমধ্যে জেলা উত্তর বিএনপির সদস্য হানিফ মো. শাকেল উল্লাহ, বিএনপি নেতা হারুন অর রশিদ, কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক ও ফুলপুর, তারাকান্দাসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। আমরা এই দমন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সেই সঙ্গে লাগামহীন গ্রেপ্তার-নিপীড়নের কারণে উদ্বুদ্ধ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সরকারকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রিন্স আরও বলেন, বিএনপি জনগণের মনের কথা বলে। আর এ কারণেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে ভয় পায়। তারা দমন নিপীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা মুখে বলে জনগণ তাদের সঙ্গে আছে, তাই যদি হয় সাহস থাকলে নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। বিগত ২০১৪ ও ১৮ সালের মতো আর কোনো নয়ছয় মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বিএনপি নেতা আরও বলেন, গত ১৫ বছর অত্যাচার, নির্যাতন সহ্য করে টিকে আছেন, ফিনিক্স পাথির মতো আবার জেগে উঠেছেন, আপনাদেরকে স্যালুট। আস্থা রাখুন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর। অচিরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।

আলোচনা সভায় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. এমএ হান্নান খান, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, লিটন আকন্দ, কায়কোবাদ মামুন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নূরুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক প্রমুখ।

এর আগে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বাগানবাড়ী মোড় থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ