ঢাকা সকাল ১০:৩৮, বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ময়মনসিংহে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ কি ঘটেছিলো ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে! তাহলে ক্রেতারা কতটুকু নিরাপদ? আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি পুলিশের অভিযানে শ্রীবরর্দীতে মালিকবিহীন পিকআপে ১০ কেজি গাঁজা উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। চলেন যুদ্ধে যাই’, উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী জুডিসিয়াল সার্ভিসের স্টাফ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনকে কারাদণ্ড ফুলবাড়িয়া এপি আন্তর্জাতিক নারী দিবসে দানের উৎসব উদযাপন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে : ডিসি ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়র জামাতা মনিসহ ৩০জনের নামে হত্যা মামলা 

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৫ পূর্বাহ্ণ 188 বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় যুবলীগ কর্মী আসাদুজ্জআমান হত্যার ঘটনায় মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকারের জামাতা মাহবুবুল আলম মনিসহ ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।

নিহত যুবলীগ কর্মী আসাদুজ্জামানের ছেলে তাইব হাসান বাদী হয়ে মামলাটি করেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা তিনটায় ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আবদুল হাই আকন্দ বলেন, যুবলীগ কর্মীকে হত্যার প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তবে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ হাতে না থাকায় আইনজীবীর পরামর্শে মামলায় আসামি করা যায়নি।

তিনি বলেন, প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মুক্তাগাছায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন বিল্লাল হোসেন সরকার ও তার জামাতা মাহবুবুল আলম। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্যে নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এবং ২০২১ সালে ৬ জুলাই মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ এইচ এম সালেকিন মামুনকে পিটিয়ে আহত করেন মেয়র জামাতা মাহবুবুল আলম মনিসহ কয়েকজন।

এ ঘটনায় চিকিৎসক এ এইচ এম সালেকিন মামুন থানায় মামলাও দায়ের করেন। পরে মুক্তাগাছা থানার তৎকালীন ওসি দুলাল আকন্দ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেয়র জামাতা মাহবুবুল আলম মনিকে আটক করে কারাগারে পাঠান। চিকিৎসককে পেটানোর ঘটনা সকল টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়া প্রচার হয়। ৭ দিন কারাবাসের পর জামিনে বের হয়ে চিকিৎসক সালেকিন মামুনকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন এবং নির্যাতনের ঘটনাটি মিমাংসার প্রস্তাব দেন। চিকিৎসক রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে চিকিৎসক প্রাণের ভয়ে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলী হয়ে চলে আসেন।

আসাদুজ্জামানকে হত্যার ঘটনার বর্ণনা দিয়ে আবদুল হাই আকন্দ আরও বলেন, তাঁর হাত কুপিয়ে চারটি অংশ করা হয়। পা কুপিয়ে পাঁচটি অংশ করে।

রাজনৈতিক প্রতিপক্ষকে কেউ এমন নির্মমভাবে খুন করতে পারে আগে কখনো দেখেননি।

স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলনে নিহত আসাদুজ্জামানের স্ত্রী আছিয়া খানমও বক্তব্য দেন।

এসময় উপস্থিত মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ, সাবেক প্রচার সম্পাদক মো. তারেক উপস্থিত ছিলেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা আওয়ামী লীগের রাজনীতিতে দুটি পক্ষ। একটি পক্ষের নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তাঁর পক্ষে আছেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার ও বিল্লাল হোসেন সরকারের জামাতা মাহবুবুল আলম মনি।

অপর একটি অংশের নেতৃত্বে আছেন মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই আকন্দসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক একাধিক নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের এ দুটি পক্ষের বিরোধের জের ধরে আধিপত্য বিস্তারের জন্য প্রায় মারামারির ঘটনা ঘটছে মুক্তাগাছায়। কয়েক মাসের মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি অন্তত পাঁচটি মামলা হয়েছে। নিহত যুবলীগ কমী আসাদুজ্জামান অন্তত চারটি মামলার আসামি ছিলেন।

গত সোমবার (২৮ আগস্ট) রাত নয়টার দিকে মুক্তাগাছা পৌর শহরের আটানি বাজার এলাকায় একটি চায়ের দোকানে কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামানকে।

অভিযোগ ওঠে, মুক্তাগাছায় আওয়ামী লীগের বিরোধের জের হিসেবেই আসাদুজ্জামানকে হত্যা করা হয়।

অভিযোগের ব্যাপারে কথা বলতে মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন ও জামাতা মাহবুবুল আলমের মুঠোফোনে ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। আমি যত দূর জানি, পারিবারিক কারণে আসাদুজ্জামানকে হত্যা করা হয়েছে।

এ বিষয় নিয়ে অযথাই মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মজিদ বলেন, মামলার এজাহারে কিছু ভুল পাওয়া গেছে। বাদীকে ভুলগুলো সংশোধন করে দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসকের উপর হামলার ঘটনার মামলাটি বিচারাধীন আছে। মনির নামে চার্জশীট হয়েছে কি না জানতে চাইলে ‘মন্ত্রী মহোদয় আসছেন, পরে কথা বলবো’ বলে ফোনটি কেটে দেন।

চিকিৎসকের উপর হামলা ও পুলিশের যত ঘটনাঃচিকিৎসকের মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই আমিনুল ইসলাম। তিনি এবং তৎকালীন ওসি মাহমুদুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত না করে সাবেক উপজেলা ছাত্রদলের সহ-সভপতি ও বর্তমান যুবলীগের সভপতি মেয়র জামাতা মাহবুবুল আলম ওরফে মনিকে চিকিৎসকের মামলা থেকে অব্যাহতি দেন এবং কয়েকজনের নামে চার্জশীট দাখিল করেন।

এ বিষয়ে চিকিৎসকের মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম জানান, ডাক্তার সালেকিন মামুন হামলার সাথে মনি জড়িত, একথা বলে নি। তদন্তকালে স্বাক্ষীরাও বলে নি। এ কারণে মনির নাম বাদ দিয়ে অন্য আসামীদে নামে আদালতে অভিযোগপত্র দাখিল করি।

সিসিটিভি ফুটেজে মনিকে হামলা করতে দেখা যায়, এই বিষয়ে জানতে চাইলে তিনি নিরব থাকেন।

আপনার মুক্তগাছা থানা কেন প্রিয় জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবার মুক্তাগাছায় থাকে, সেই হিসেবে প্রিয় থানা। তবে এখান থেকে শেরপুরে বদলী হয়েছি। এখন আবার ময়মনসিংহ এসেছি বদলী হয়ে।

মুক্তাগাছা থানার তৎকালীন ওসি মাহমুদুল হাসান জানান, ডাক্তার মামুন সাহেবের উপর হামলার ঘটনায় মনির সম্পৃক্ততার সত্যতা না পাওয়ায় উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছি।

মুক্তাগাছা থানার তৎকালীন আরেক ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানান, ডাক্তার সালেকিন মামুনের উপর হামলার ঘটনায় উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে তাৎক্ষনিক মনিকে গ্রেফতার করে পরদিন বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

তিনি আরও বলেন, তারপরেই আমাকে এখান থেকে সিআইডিতে বদলী করা হয়।

মামলার বাদী ডাঃ সালেকিন মামুন জানান, মনি আমার উপর সরকারী হাসপাতালে এসে হামলা চালায়। আমি মনিকে আসামী করে মামলা দায়ের করি। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মনির নাম বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আদালতে প্রতিবেদন দাখিলের বিষয়ে আমাকে কোনো ফলাফল জানানো হয় নি। যতটুকু শুনেছি এসআই আমিনুল তাদের খুব কাছের লোক। পরে মনিকে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ঘটনার সত্যতা থাকায় জেলা যুবলীগ মামলা হওয়ার আগেই তাকে বহিষ্কার করেন জেলার নেতারা।

মুক্তাগাছার আওয়ামী লীগ নেতা তাজুল জানান, এসআই আমিনুল মেয়র ও তার জামাতার একান্ত কাছের লোক। তাকে দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করায় মেয়র ও তার জামাতা। এসবের পেছনে কলকাঠি নাড়ায় ক্ষমতাধর এক ব্যক্তি। তার নির্দেশে মনি খুন ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যায়।

মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ জানান, মনি জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড, রাজনৈতিক গ্রুপিং, খুন-খারাপি, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের টর্চার সেলে নিয়ে নির্যাতন, থানা বসে দালালি, প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে।

মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আমিন বলেন, তৎকালীন ওসি মোঃ দুলাল আকন্দ চিকিৎসকের উপর হামলার মূল হোতা মনিকে গ্রেফতার করার কারণে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ তাকে সিআইডিতে বদলী করান।

তিনি আরও বলেন, ওসি মোহাম্মদ দুলাল আকন্দ ছিল মুক্তাগাছার অপরাধীদের আতঙ্ক। তিনি সবসময় মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করেন। মেয়র ও তার জামাতা মনির ষড়যন্ত্রের কারণেই ওসি দুলাল আকন্দসহ ৫ বছরে ৭ জন ওসির বদলী হয়েছে।

চিকিৎসকের উপর হামলার ঘটনায় মামলা থেকে মেয়র জামাতা মাহবুবুল আলম মনিকে অব্যাহতি দিয়ে চার্জশীট দাখিল করায় এ বিষয়ে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ দাবী করেন ময়মনসিংহের চিকিৎসক নেতারা।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ