ঢাকা সকাল ৭:৫১, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গৌরীপুরে ঘন কুয়াশা আর ঠান্ডায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

গৌরীপুর প্রতিনিধি।। আপডেটঃ মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ 220 বার পড়া হয়েছে

ঘন কুয়াশা আর তাপমাত্রা নিচে নেমে আসায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

যান চলাচল ও দৈনন্দিন কাজে দেখা দিয়েছে স্থবিরতা। ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে গরম কাপড়ের জন্য সৃষ্টি হয়েছে হাহাকার।
গত কয়েক দিন ধরে এমনই পরিস্থিতি বিরাজ করছে ময়মনসিংহের গৌরীপুর।

ভোর থেকে শুরু হয় এই ঘন কুয়াশা। দীর্ঘ সময় পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। সেই সঙ্গে প্রবাহিত হয় মৃদু ঠান্ডা হাওয়া। দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও এক-দুই ঘণ্টার মধ্যেই তা-ও ঢেকে যায়। দুপুর নাগাদ শীতের তীব্রতা কিছুটা কমলেও বিকেল থেকে আবারও বাড়ছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার প্রকোপ অসহনীয় পর্যায়ে পৌঁছায়।

মঙ্গলবার (৩ জানুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে মাত্র দুই গজ দূরেও দেখা যাচ্ছে না কিছু। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে অল্পসংখ্যক যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

রাস্তাঘাট, হাট-বাজার, রেলস্টেশন, বাস টার্মিনালসহ জনসমাগম স্থানগুলোতে লোকজনের উপস্থিতিও কম। জীবিকার তাগিদে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বের হলেও কাজ না পেয়ে অনেকে চরম দুর্ভোগে পড়েছে।

ভ্যানচালক, দিনমজুর, কৃষিশ্রমিকেরা পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই শীতে কাবু হয়ে পড়ছেন। হিমশীতল আবহাওয়ায় মুহূর্তেই জমে যাচ্ছে শরীর। একাধিক গরম কাপড় গায়ে দিয়েও শীত নিবারণ করা যাচ্ছে না। তাই কাজ ছেড়ে হাত গুটিয়ে একটু তাপের জন্য ছুটতে হচ্ছে আগুনের আঁচ পেতে।

স্থানীয় দিনমজুর ইয়াসিন আলী বলেন, ‘সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়েছি, কিন্তু যে ঠান্ডা, এতে করে শরীর আর পেরে উঠছে না। কয়েক দিন ধরে একই পরিস্থিতি থাকায় কাজে না এসেও উপায় নেই।’

ভ্যানচালক রহমান শাহ বলেন, ‘অন্যান্য দিন ভোর ৫-৬টায় বাড়ি থেকে বের হই। এখন তো ৮ টায়ও বের হতে পারি না। কুয়াশায় চোখে কিছু দেখা যায় না। তার ওপরে বেকায়দা ঠান্ডা।’

স্থানীয় কৃষক তমাল বলেন, ‘কুয়াশা ও শীত সাধারণ মানুষের জন্য কষ্টের হলেও মাঠে থাকা ফসলের জন্য ভালো। এতে করে শাক-সবজি ভালো ফলন দেয় বা বেড়ে ওঠে।’

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ