সব
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নির্দেশে, এস আই মোঃ মুস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ নগরীর মাল গুদাম রেল কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা কালে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪টি মাদক মামলার জি আর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আজিজ মিয়া (২৮), পিতা – মোঃ আব্দুল বারেক, সাং – মালগুদাম রেল কলোনী, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও এস আই মোঃ মোস্তাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে নগরীর বিদ্যাময়ী স্কুলের সামনে মধ্যরাতে অভিযান পরিচালনা কালে একাধিক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (রনি), পিতা – মোঃ সোহরাব আলী, সাং – কৃষ্টপুর নায়েবের বিল্ডিং, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ’কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য