সব
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (০৫ এপ্রিল ২০২৬ খ্রি.) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৩ জন, পুরাতন মামলায় ছয়জন এবং গ্রেফতারি পরোয়ানামূলে চারজন আসামি রয়েছে। এর মধ্যে ডিএমপি অধ্যাদেশে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য