সব
হিন্দু ধর্মাবলম্বীদের মহা-অষ্টমী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ব্রহ্মপুত্র নদের স্নান ঘাটগুলো পরিদর্শন করেছেনদ প্রশাসক রুকুনোজ্জামান রোকন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে ব্রহ্মপুত্র নদের কাচারী ঘাট, থানার ঘাটসহ উল্লেখযোগ্য স্নানঘাটগুলো সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি ঘাটগুলোর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং মহা-অষ্টমীকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, উৎসব উপলক্ষে নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্তব্য