ঢাকা রাত ১:৫৮, সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মীর ঝটিকা মিছিল উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে থাকার আহবান : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ময়মনসিংহের পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে থাকার আহবান : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।। আপডেটঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ 17 বার পড়া হয়েছে

সাংবাদিকগণ রাস্ট্রের চতুর্থস্তম্ভ। এলাকার সাংবাদিকগণ সাথে থাকলে নেত্রকোনা – ১ আসনের আমুল পরিবর্তন ঘটাতে পারবো। “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।” কাজের জবাবদিহিতার জন্য স্থানীয় সাংবাদিকগণ সাথে থাকলে এলাকার উন্নয়নমুলক কাজ আরো গতিশীল হবে। সেজন্য সাংবাদিকদের সাথে থাকার আহাবান জানিয়েছেন তিনি।
রবিবার (২২ মার্চ) দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদ্যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার দুর্গাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণ, সম্মাননা প্রদান এবং তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। সাংবাদিকরা সমাজের ‘দর্পণ’ ও ‘নির্যাতিত মানুষের ঢাল’ হিসেবে কাজ করে থাকে, তারা নিউজের ভেতরের নিউজগুলো বের করে আনেন। দীর্ঘদিনের পচনশীল রাজনৈতিক কাঠামো ও দূষিত রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে সাংবাদিকদের লেখনী জরুরি। আপনারা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, আপনাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন ও জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে পারবে।”
রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলের তীব্র সমালোচনা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা বিত্তশালী যদি সাধারণ মানুষের সম্পদ, মসজিদ বা মন্দিরের জায়গা দখল করে, তবে তা মেনে নেওয়া হবে না। আমরা এমন দুর্গাপুর চাই, যেখানে গারো, হাজং, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান- সবাই সমান অধিকার ভোগ করবে। আইনের চোখে সবাই সমান, এখানে কেউ কারো অধিকার খর্ব করতে পারবে না।”
দুর্গাপুরের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগেই দিয়েছিলেন এবং বর্তমানে সেটির ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। এছাড়া সোমেশ্বরী নদীর ওপর একটি সেতু এবং মহাদেও নদীর ওপর সেতু নির্মাণসহ একাধিক মেগা প্রকল্পের ‘ফিজিবিলিটি স্টাডি’ বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, নেত্রকোনা সদর ও পূর্বধলার সংসদ সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় খুব শিগগিরই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধারণ মানুষ দেখতে পাবে।
স্থানীয়দের দীর্ঘদিনের উদ্বেগের বিষয় ‘বালু উত্তোলন’ প্রসঙ্গেও তিনি স্পষ্ট বক্তব্যে বলেন, “অবৈজ্ঞানিক পন্থায় বালু উত্তোলন করে মুষ্টিমেয় কিছু মানুষের পকেট ভারী করার সহজ পন্থা আমরা বন্ধ করতে চাই। যত্রতত্র বালু উত্তোলনের ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে। নদী ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রেখে, বিজ্ঞানভিত্তিক ও বৈধ উপায়ে বালু উত্তোলনের ব্যবস্থা করা হবে। যা একইসাথে পরিবেশ রক্ষা করবে এবং অর্থনৈতিক উন্নয়নও ঘটাবে। এমন কাজেও সাংবাদিকদের সহায়তা চেয়েছেন তিনি।
দুর্গাপুর প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লার‘র সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ দিবালোক সিংহ, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক। এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্বপালনকারী গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ