সব
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 46.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?
ময়মনসিংহের সদরে পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-০২) উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) রাতে পাড়ালক্ষীপুর যুব সমাজ আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপি নেতা মহসিন আলম, মহানগর যুবদল নেতা নোমান ইবনে লতিফ, জুয়েল মিয়া প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। মাদক ও অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্ট এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখবে।
মন্তব্য