ঢাকা রাত ৪:২১, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ময়মনসিংহে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ কি ঘটেছিলো ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে! তাহলে ক্রেতারা কতটুকু নিরাপদ? আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি পুলিশের অভিযানে শ্রীবরর্দীতে মালিকবিহীন পিকআপে ১০ কেজি গাঁজা উদ্ধার

ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায়

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ 20 বার পড়া হয়েছে

আসন্ন ইদকে সামনে রেখে ময়মনসিংহবাসীর নিরাপত্তায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি। ১১ মার্চ বুধবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাকাতি, ছিনতাই, খুন, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, আহত, চুরি, মাদক, রাহাজানি, অপমৃত্যু, দাঙ্গা, সম্পত্তির ক্ষতিসাধন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ইত্যাদি অপরাধ নির্মূল ও নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ বিভাগ, সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা, জনপ্রতিনিধি, সিভিল সংগঠন-সহ সংশ্লিষ্ট সকলকে একযোগে জোরালোভাবে কাজ করতে মতামত ব্যক্ত করেন উপস্থিত সদস্যবৃন্দ। অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয় সভায়।

মাদক নির্মূলে ঔষধের দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে ঔষধ প্রশাসনের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কাজ করা উচিত বলে মতামত দেন অনেকেই। সাম্প্রতিক সংকটে জ্বালানি ও ভোজ্য তেলের কালোবাজারি ও বাজার দর নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে প্রতিনিয়ত মনিটরিংয়ের নির্দেশনা প্রদান করা হয় সভায়। সেইসাথে চোরাই পথে খোলা তেল আসা ও বিক্রির বিষয়টিও বিজিবি ও প্রশাসনকে সীমান্তের পয়েন্টগুলোতে আরো সতর্ক থাকতে বলা হয়। ব্যবসায়ীরা তেল নিয়ে যেন কালোবাজারি করতে না পারে, সেজন্য সাধারণ মানুষকে সচেতন করার অভিমত ব্যক্ত করেন অনেকেই।

সভায়, ইদকে কেন্দ্র করে বাসের টিকিট ও ভাড়ায় কালোবাজারি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। কোনো যাত্রী যেন বাস যাত্রায় ধোঁকায় না পড়ে সেকারণে মালিকদের নিয়ে দ্রুতই মিটিং করার সিদ্ধান্ত নেয়া হয়। অনিয়ম করলে অভিযোগ দেওয়ার জন্য প্রতিটি বাসে অভিযোগ মোবাইল নম্বর বা হটলাইন নম্বর সংযোজন করা হবে বলে সিদ্ধান্ত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ বিভাগেও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, ৫ই আগস্টের আন্দোলনের সময় নিরাপত্তার বলয় স্বরূপ ময়মনসিংহ সিটির ভেঙে যাওয়া ও অচল হওয়া সিসি ক্যামেরাগুলো শীঘ্রই সচল করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি, সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় লোকজনের সহায়তায় সিসি ক্যামেরাগুলো দ্রুতই সচল করতে সক্ষম হবো। যানজট, ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এসব নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং সংশ্লিষ্ট সকলকেই নির্দেশনা দিচ্ছি। সমন্বিত সিদ্ধান্ত আমাদের আইনশৃঙ্খলা কমিটির কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাবে।

সভায় অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক-সহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর জেলার জেলা প্রশাসক, র‍্যাব ১৪ এর অধিনায়ক, আনসার ও ভিডিপি এর উপমহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, এনএসআই’র অতিরিক্ত পরিচালক, ডিজিএফআই’র অতিরিক্ত পরিচালক, সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ