ময়মনসিংহ নগরীর বলাশপুর আবাসন পল্লীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ ২০২৬) ভোরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেনের নেতৃত্বে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর আবাসন পল্লীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলামে সামছুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তার ভয়ে স্থানীয় কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পেত না। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসআই সাফায়েত হোসেন জানান, এর আগেও মাদক ব্যবসার অভিযোগে সাইফুল ইসলাম গ্রেফতার হয়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে। একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব জানিয়েছেন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য