সব
ময়মনসিংহ নগরীর চরপাড়ায় ‘লাজিজ সুইটস’ এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন। এসময় সিএমলাইসেন্স গ্রহণ ব্যতীত সুইটমিটস ও ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণের অভিযোগে একটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৭ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ের ‘লাজিজ সুইটস’ নামীয় প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত সুইটমিটস ও ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণ করে আসছে ও ফার্মান্টেড মিল্ক পণ্যের গায়ে উৎপাদন তারিখ অনুপস্থিতিও পান তারা। এ অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ্#৩৯;বিএসটিআই আইন-২০১৮্#৩৯; এর আলোকে ২৫ হাজার জরিমানা ও আদায় করেন এবং দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন করার বিষয়টি উল্লেখ করেন।
অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল হুদা মনির। এ উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌ. রাহাত আহমেদ,ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য