সব
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশন আয়োজনে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ স্বল্প আয়ের নারী দের নগদ অর্থ সহায়তা প্রদান এবং ফুলবাড়ীয়া উপজেলা কে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড মিশনের এরিয়া ম্যানেজার নম্রতা হাউই সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ফুলবাড়িয়া উপজেলা ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন ফুলবাড়িয়া উপজেলা যতগুলো সামাজিক সংগঠন দায়িত্ব পালন করছে তার মধ্যে ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সেরা। শিশু শ্রম বন্ধ. নারী শিক্ষা বাল্যবিবাহ প্রতিরোধ সামাজিক কুসংস্কার এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে হত দরিদ্রদের মাঝে দশ হাজার টাকা বিতরণ ওখাতা বিতরণ
কার্যক্রম উদ্বোধন করেন ফুলবাড়ীয়া উপজেলা ইউএনও মো.আরিফুল ইসলাম।
ফুলবাড়িয় এপি ওয়ার্ল্ডমিশনের এরিয়া ম্যানেজার নম্রতা হাউই বলেন ফুলবাড়ীয়া উপজেলা একশত চল্লিশ জন নির্বাচিত হত দরিদ্রদের মাঝে দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করা হবে।ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলার দুই হাজার সাতশ ছিয়ানব্বই জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের তেইশ হাজার সাতশ বিরানব্বই টি খাতা বিতরণ করা হবে । এ সময় ফুলবাড়ীয়া উপজেলার সরকারী-বেসরকারি কর্মকর্তা বৃন্দ,শিক্ষক,ধমীয়ওসামাজিক নেতৃবৃন্দ,অভিভাবক,শিশুও যুব প্রতিনিধি,অন্যান্য উন্নয়ন সংস্থার অংশীজন অংশ গ্রহনে করেন।
ফুলবাড়ীয়াএপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-ইউএনডিসি,শিশু ফোরাম, ইউথ ফোরাম,শিশু কল্যাণ সোসাইটি, গ্রিন ভিশন এর সহযোগিতায় ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন অনুষ্ঠানের আয়োজনে করেন।
মন্তব্য