ঢাকা ভোর ৫:৫৬, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শিক্ষার্থীদের ও এমপি’র আল্টিমেটাম; ময়মনসিংহে শাওন হত্যা মামলায় গ্রেফতার-৬ দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাজীপুর বিআরটিএর ইন্সপেক্টর নাসিরুল আরেফিনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস পালিত ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর মরদেহ দুদিন পর ব্রহ্মপুত্র থেকে উদ্ধার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে পেলেন কোন দপ্তর? একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানালেন ডিএমপি কমিশনার মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার : শিক্ষা মন্ত্রী ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড রমজানে অসহায়দের পাশে সদরের এমপি ওয়াহাব আকন্দ রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে ময়মনসিংহ জেলা প্রশাসন ময়মনসিংহে গৃহকর্মী নিখোঁজ; রহস্যজনক ভূমিকায় মালিক নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৫দিন ব্যাপী সম্মেলন শুরু সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে : নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী র‍্যাব-১৪ ময়মনসিংহ এর বিভিন্ন ক্যাম্প কর্তৃক অভিযানে ৪ জন গ্রেফতার ময়মনসিংহে খাল দখলকরে ইউনিয়ন হাসপাতালের ১২ তলা ভবন! ময়মনসিংহে ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেয়েছেন আলম সাংমা সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি, গণতন্ত্রের নতুন যাত্রার অঙ্গীকার ফুলবাড়ীয়া এপি’র সামাজিক ক্ষমতায়নে দৃষ্টিভঙ্গির রূপান্তর বিষয়ক কর্মশালা ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত এমপি’র কৃতজ্ঞতা প্রকাশ বিজিবি সীমান্তে রাতভর অভিযানে ০৩ কোটি টাকার ভারতীয় ঔষধ উদ্ধার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শিক্ষার্থীদের ও এমপি’র আল্টিমেটাম; ময়মনসিংহে শাওন হত্যা মামলায় গ্রেফতার-৬

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ 26 বার পড়া হয়েছে

ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নগরী। খুনিদের গ্রেপ্তারে শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটাম ও স্থানীয় সংসদ সদস্যের কড়া হুঁশিয়ারির মুখে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে শাওন হত্যায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের ১০টি পৃথক টিম একযোগে অভিযানে নামে। শনিবার রাত ১০টা পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশাল বিন, বিপুল বিন, রাজ বিন, হৃদয়, দেবরাজ বিন ও মুন্না বিন। তাঁদের সবার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চর জেলখানা এলাকার বিনপাড়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।

শনিবার বেলা ২টার দিকে আনন্দ মোহন কলেজ মাঠে নিহত নুরুল্লাহ শাওনের (২৬) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কয়েক শ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শনিবার রাত ৮টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন।

এর আগে শুক্রবার রাতে শাওনের মরদেহ উদ্ধারের খবরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে আসা প্রশাসনের কর্মকর্তাদের গাড়ি আটকে টাউন হল মোড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শাওনের জানাজায় অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি প্রশাসনের গাফিলতিকে দায়ী করে বলেন, শহরে চুরি ও ছিনতাইয়ের উপদ্রব যে পর্যায়ে পৌঁছেছে, তা মেনে নেওয়া যায় না। নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে শাওন ও তাঁর বন্ধু রিয়াদ ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে গেলে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন।

ছিনতাইকারীদের ধাওয়ায় রিয়াদ প্রাণে বাঁচলেও নিখোঁজ হন শাওন। নিখোঁজের দুদিন পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জয়নুল আবেদিন উদ্যানসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর জাকালিয়া গ্রামে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, আসামিদের শনাক্ত করা হয়েছে এবং ছয়জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত আছে। আমরা শিক্ষার্থীদের দাবি ও জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ