ঢাকা রাত ১১:৩৬, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ : সিআইডি প্রধান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক  ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি  গ্রেফতার। ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান নেত্রকোনা সীমান্তে বিজিবি’র তৎপরতায় বিদেশী মদ জব্দ দুর্গাপুরে ধানের শীষের প্রচারণ বীর মুক্তিযোদ্ধাগণ

ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ 13 বার পড়া হয়েছে

ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান সহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম হলে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ এনডিসি পিএসসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, র‌্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এনডিসি পিএসসি, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি পিএসসি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এবারের নির্বাচনের তিনটি নতুন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য নির্বাচনের তুলনায় অনন্য করছে। এগুলো হলো- সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, তাদের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। তাছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যরা নির্বাচনি সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে গেলে এটি চালু করা হবে।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে কিনা নির্বাচনের পূর্বে তা নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, সেসব ভোটকেন্দ্রে বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে হবে, প্রয়োজনে বাঁশ দিয়ে হলেও বাউন্ডারি ওয়াল তৈরি করতে হবে। উপদেষ্টা বলেন, ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, পোস্টাল ব্যালট গণনার সময় বিভিন্ন প্রার্থীদের প্রতিনিধি ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখতে হবে। কেননা, কোনো কোনো আসনে পোস্টাল ব্যালট ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপদেষ্টা এ বিষয়ে রিটার্নিং অফিসারদের সচেতন থাকার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু রিজার্ভ ফোর্স রাখতে হবে। তিনি বলেন, ফজরের সময় থেকে তারা দায়িত্ব পালন শুরু করবে, সে সময় থেকে শুরু করে ফলাফল গণনা ও প্রকাশ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ভোট গণনা দেরি হলে তা আরো দীর্ঘায়িত হতে পারে। সেজন্য রিজার্ভ ফোর্স রাখতে হবে এবং তাদের খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করতে হবে। তবে কোন অবস্থাতেই প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে কোনো প্রকার অর্থ, অনৈতিক সুবিধা ও খাবার গ্রহণ করা যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ বলেন, নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘন্টার কম সময় রয়েছে। তাই সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে টহল বাড়াতে হবে। তিনি বলেন, স্ট্রাইকিংয়ের ম্যাপ আগে থেকে নির্ধারণ করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন এমনভাবে হতে হবে যাতে দ্রুত ঘটনা ঘটলে সাড়া দেওয়া যায়। তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। তাই এদেশের জাতীয় নির্বাচনের প্রতি বহির্বিশ্বের দৃষ্টি নিবদ্ধ থাকবে। নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে যেন সবাই কোনো বিচ্যুতি ছাড়াই সঠিকভাবে দায়িত্ব পালন করে তা নিশ্চিত করতে হবে। তিনি এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের নির্বাচনি প্রস্তুতি ভালো। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সহিংসতার হার খুব কম। তিনি এসময় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ