ঢাকা সন্ধ্যা ৬:৩৭, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ : সিআইডি প্রধান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক  ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি  গ্রেফতার। ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান নেত্রকোনা সীমান্তে বিজিবি’র তৎপরতায় বিদেশী মদ জব্দ দুর্গাপুরে ধানের শীষের প্রচারণ বীর মুক্তিযোদ্ধাগণ ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১,১৪৪ সাংবাদিক আক্রান্ত—নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ময়মনসিংহে ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণ; আটক-৭, ছয়জনের কারাদণ্ড

জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ 14 বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা ৮ ফেব্রুয়ারী দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রংপুর বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন র‌্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম এবং বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপস এন্ড ট্রেনিং) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, এনডিসি, পিএসসি প্রমুখ। মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করতে হবে। ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। তিনি বলেন, আপনাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে এই নির্বাচনের মূল শক্তি। তিনি আরো বলেন, ব্যালট বাক্স ছিনতাই হলে বা ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারসহ কেউ ছাড় পাবে না। তিনি এ সময় জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে উল্লেখ করা হয়েছে- এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ভোটকেন্দ্রের প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে।

উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যেকোন ধরনের অপতৎপরতা ও কার্যক্রম কঠোর হস্তে দমন করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ গড়ে তোলার জন্য নির্বাচন পূর্ববর্তী ০৪ (চার) দিন নিবিড় টহল পরিচালনা করতে হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করতে হবে।

সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, এবার নির্বাচনে গতানুগতিক বিষয় ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকছে। ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’, বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন সহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তাছাড়া এবারই সবচেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (প্রায় ৯ লক্ষ) মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এবার প্রিজাইডিং অফিসার সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। তার সঙ্গে একজন অস্ত্রধারী আনসার সহ প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ৫-৬ জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। তাছাড়া স্ট্রাইকিং ফোর্স ও টহল টিম তো থাকছেই। তিনি আরো বলেন, যেকোনো কাজের সফলতা নির্ভর করে সঠিক নিয়তের ওপর। তাছাড়া জাতিগতভাবে সকলের চাওয়া হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সিনিয়র সচিব এসময় সঠিক নিয়ত, ধৈর্য ও মনোবল অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, আঞ্চলিক/জেলা/উপজেলা নির্বাচন অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিজিবি’র রংপুর বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুর বিভাগের মধ্য দিয়ে আমাদের জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষ হয়েছে। এ বিভাগের প্রস্তুতি ভালো রয়েছে। তিনি বলেন, রংপুর বিভাগের মানুষ অন্যান্য বিভাগের তুলনায় শান্তিপূর্ণ। তাই এ বিভাগে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করছি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই। শতভাগ স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ