ঢাকা সকাল ৭:৪৫, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ : সিআইডি প্রধান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক  ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি  গ্রেফতার। ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান নেত্রকোনা সীমান্তে বিজিবি’র তৎপরতায় বিদেশী মদ জব্দ দুর্গাপুরে ধানের শীষের প্রচারণ বীর মুক্তিযোদ্ধাগণ ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১,১৪৪ সাংবাদিক আক্রান্ত—নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ময়মনসিংহে ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণ; আটক-৭, ছয়জনের কারাদণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধান এর গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভা খাদ্য পরিদর্শকের  ব্যক্তিগত হিসাবে কোটি টাকার লেনদেন, দুর্নীতির মামলা নতুন নাম পাচ্ছে র‍্যাব, পরিবর্তন হচ্ছে পোশাক ও কাজে টাকা পাচারকারী ‘মামু-খালু’ কাউকেই ছাড় দেওয়া হবে না- ডা.শফিকুর রহমান প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে- ময়মনসিংহে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান

আরিফ রববানী, ময়মনসিংহ।। আপডেটঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ 51 বার পড়া হয়েছে

ময়মনসিংহে  জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন   জাতীয় পার্টি রওশন এরশাদ গ্রুপের ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম।

জামায়াতে ইসলামীতে যোগদানের পর তার নেতৃত্বে জাতীয় পার্টি থেকে জামায়াতে ইসলামীতে যোগদেয়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪  (সদর) আসনে জামায়াতে ইসলামী  মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলকে সমর্থন জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) দুপুরে মহানগর জাতীয় পার্টির নেতা ও বেগম রওশন এরশাদের মুখপাত্র আব্দুল আউয়াল সেলিম  জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। জাপা থেকে জনপ্রিয় ও জনাবান্ধব এই  নেতার জামায়াতে ইসলামীতে তার কর্মী সমর্থকদের নিয়ে যোগদান করায় পাল্টে যাচ্ছে ১২ফেব্রুয়ারী ভোটের হিসাব নিকাশ। জামায়াতের ভোট ব্যাংকে যোগ হচ্ছে জাপা রওশন সমর্থিত নেতাকর্মীদের ভোট। এতে জামায়াতের প্রার্থীর  ভোট বিপ্লবের আলোচনা চলছে সর্বমহলে।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও ময়মনসিংহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল  বলেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সদরের সাবেক এমপি বিরোধী নেতার মুখপাত্র আব্দুল আউয়াল সেলিম

জামায়াতের  সদস্য ফরম জমা দিয়েছেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন। পরে তিনি জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃত্ব দেওয়াসহ দীর্ঘদিন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসাবে জাপার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত ৫আগস্টে  জুলাই-আগস্টের আন্দোলনের পর রাজনীতির পালাবদলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। তার বিরুদ্ধে জুলাই যোদ্ধা সাগর হত্যা মামলা হওয়ায় তিনি কিছুদিন জেল হাজতে ছিলেন। আগে তিনি জাতীয় পার্টি করলেও জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছেন।

জামায়াতে যোগদানের পর  জাতীয় পার্টির থেকে পদত্যাগী নেতা আব্দুল আউয়াল সেলিম বলেন- আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগদান করে নিজেকে গর্বিত করলাম। দোয়া করবেন সকলে,আমি যেন জামায়াতের আদর্শকে বুকে ধারণা আগামীতে পথ চলতে পারি এবং জামায়াতের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে এগিয়ে নিতে পারি।

এ বিষয়ে আব্দুল আউয়াল সেলিম  বলেন, ‘জাতীয় পার্টি এখন স্বাধীনভাবে চলতে পারছে না। আমরা পল্লী বন্ধুর আদর্শের অনুসরণ করে যে জাতীয় পার্টি করতাম সেই জাতীয় পার্টি আর মেই , বর্তমান জাপা আগের জাপা নয়। তিনি বলেন-জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান, ময়মনসিংহবাসীর গর্ব ও অহংকার  বেগম রওশন এমপির স্নেহ মমতায় জাতীয় পার্টিতে শ্রম দিয়েছি কারণ তিনি আমাদের অনেক স্নেহ করতেন, আমাদের এই জেলার সন্তান, তিনি আমাকে আদর স্নেহে তিলে তিলে গড়ে তুলে ময়মনসিংহের জাপার রাজনীতিতে আমাকে প্রতিষ্ঠিত করেছেন এজন্য উনার প্রতি আমি চির কৃতজ্ঞ। তিনি বলেন আমি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলাম,

ছাত্ররাজনীতির মাধ্যমে  জাপার রাজনীতিতে এসেছিলাম। বেগম রওশন এরশাদ মহোদয় আমাকে আদর করে- স্নেহ করে-বিশ্বাস করে দীর্ঘদিন তিনি আমাকে তার মুখপাত্র হিসাবে দায়িত্বে রেখেছেন এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতীয় পার্টিতে থাকাবস্থায় জেল জুলুম নির্যাতন  সহ্য করেছি তবুও দল ত্যাগ করিনি আমাদের প্রিয় নেত্রী বেগম রওশন এরশাদ ও আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও সততা ও কর্মীবান্ধবতায় মুগ্ধ হয়ে। আর বর্তমানে জাতীয় পার্টি আগের সেই অবস্থানে নেই বলেই  আব্দুল আওয়াল সেলিম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন-জামায়াতের কার্যক্রম ও সংগঠন ভালো লেগেছে। আমি কোনো পদ-পদবি চাইনি, শুধু সহযোগী সদস্য হিসেবে আছি। বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রতি আগে থেকেই অনীহা ছিল। তাদের রাজনীতি আমার পছন্দ নয়। গত ৫ আগস্টের পর  জুলাই গণঅভ্যুত্থান নিহত সাগর হত্যা কান্ডের সাথে আমার কোন সম্পৃক্ততা না থাকা সত্বেও একটি দলের রাজনৈতিক চক্রান্তে আমি আসামী হয়ে দীর্ঘ দিন জেল খেটেছি। আমি অসুস্থ মানুষ, এরপরেও আমাকে মিথ্যা বানোয়াট একটি মামলায় আসামী করায় আমি হত্যা মামলায় জেল হাজতে গিয়ে  নির্যাতনের শিকার হয়ে আরও বেশী অসুস্থ পড়েছি। তাই সবদিক চিন্তাভাবনা করে আমি আমার প্রিয় মানুষ  জামায়াত নেতা কামরুল আহসান এমরুলের মাধ্যমে দলে যোগ দিয়েছি।

জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার  আমির  ও ময়মনসিংহ-৪,আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল   বলেন, আব্দুল আউয়াল সেলিম  সদস্য হয়েছেন,বৃহস্পতিবার দুপুরে আমি তার কেওয়াট খালীস্থ বাসায় গিয়ে জাপার পদ থেকে পদত্যাগ পত্র পেয়েই যোগদান কার্যক্রম সম্পন্ন করেছি।

আব্দুল আউয়াল সেলিম দীর্ঘদিন সদরের সাবেক এমপি ও বিরোধী দলীয় নেতা নেগম রওশন এরশাদ এমপির বিশ্বাস্ত আস্থাভাজন হিসাবে তার মুখপাত্র হিসাবে দায়িত্বে থেকে ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রতিটি ও  সদর উপজেলার  প্রতিটি ইউনিয়নের গ্রামগুলোতে তার ব্যাপক যোগ্যতা রয়েছে। ময়মনসিংহ সদরে রওশন এরশাদ এমপি থাকলেও তিনি ময়মনসিংহে আসতে পারেননি,ফলে আব্দুল আউয়াল সেলিম  দীর্ঘদিন এমপির প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ,জনসেবা, গরীব অসহায় মানুষকে সহযোগীতা দেওয়ায় তার রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। জামায়াতে ইসলামীতে তার যোগদানে সেই ভোট গুলোকে জামায়াতের কব্জায় আনতে পারবেন এবং এতে আগামী  ১২ ফেব্রুয়ারী সেলিমের কারিশমায় জামায়াতে ইসলামীর ভোট বিপ্লব ঘটতে পারে এমন আশঙ্কা করছেন ময়মনসিংহের রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াত ইসলামীতে যোগ দিয়ে আব্দুল আউয়াল সেলিম যুগ উপযোগী ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এমন মন্তব্য করছেন বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। তার যোগদানে জামায়াতে ইসলামী একজন জনবান্ধব ও জনতার নেতাকে হাতে পেলেন বলেও আলোচনা চলছে বিভিন্ন মহলে। তার যোগদানের খবর ছড়িয়ে পড়লে উপজেলার আরো অন্যান্য সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীরাও জামায়াতে ইসলামীতে যোগদান করার প্রস্তুতি নিচ্ছে বলেও আরেকটি সুত্র জানিয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ