ঢাকা সকাল ৬:৪৫, রবিবার, ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : সালাহউদ্দিন আহমদ ‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪ ইউএনও তাহমিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না: প্রধানমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার কর কর্মকর্তা রিপন শাহরিয়ারের দুর্নীতির অনুসন্ধান শেষ হবে কবে? প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে হাইকোর্টে রুল প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তনকালে প্রটোকলে থাকবেন ৪ জন দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা নাম ভাঙিয়ে বাড়ি তল্লাশি-অর্থ দাবি, সতর্ক থাকতে বলছে দুদক ময়মনসিংহে অধ্যক্ষের হিংস্র থাবায় ভেঙে গেছে শিশুর পা! ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে জাইমা রহমান ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল : কার দপ্তর গেল কোথায়? প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই : আবু ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে গৌরীপুরে বিষ প্রয়োগে মাছ নিধন; অন্তত ১২ লাখ টাকার ক্ষতিসাধন পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এক অনুপ্রেরণার নাম অদম্য নারী : বিভাগীয় কমিশনার ঢাকা মহানগর এলাকার ব্যাংক, শপিং মল সমূহের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকা থেকে আজও মধ্যপ্রাচ্যগামী ২২ ফ্লাইট বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় প্রাণ ফিরে পেলো কৃষ্ণ হাজং জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

বাংলাদেশে দুই লাখ টন চাল আমদানির অনুমতি

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ 57 বার পড়া হয়েছে

বেসরকারিভাবে ভারত থেকে নতুন করে আরও দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার এ সিদ্ধান্তে খুশি হয়েছেন ভারতীয় মিল মালিক এবং রপ্তানিকারকরা। তারা বলছেন, নতুন করে চাল আমদানির অনুমতির মাধ্যমে পূর্ব ও দক্ষিণ ভারতে রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে।

বার্তাসংস্থা পিটিআই মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে, মিল মালিকরা জানিয়েছেন বাংলাদেশ সরকার ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত আমদানির অনুমতি দিয়েছে। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মিল মালিকরা আরও জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ চাল আমদানির কথা জানায়। নতুন দুই লাখ টন চাল সেটির একটি সংযোজন। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মজুদ আবারও আগের জায়গায় আনতে বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯ লাখ টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে।

ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের (আইআরইএফ) সভাপতি প্রেম গার্গ বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা। বাংলাদেশ সবসময়কার আমদানিকারক। বাংলাদেশের চাল রপ্তানির প্রাথমিক সুবিধাভোগী হলো অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা।” তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে কাছে হওয়ায় এবং প্রতিযোগিতামূলক বাজারে দাম কম হওয়ায় বিষয়টি ভারতীয় ব্যবসায়ীর জন্য সহায়ক।

জয় বাবা বাকেশ্বর চাল মিলের পরিচালক রাহুল খৈতান জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজারে চাপের কারণে বাংলাদেশ বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার নতুন করে আরও দুই লাখ টন চাল আমদানির যে ঘোষণা দিয়েছে, তা বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে আগে ঘোষণা করা পাঁচ লাখ টন চালের অতিরিক্ত। বাংলাদেশে চালের দাম, বিশেষ করে সেদ্ধ চালের দাম অনেক বেড়ে গেছে। আমার মনে হয়, সে কারণেই ওখানকার সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। এর ফলে ভারতীয় চালকল মালিকদের জন্য বাংলাদেশে বাড়তি চাল রপ্তানি করার একটা ভালো সুযোগ তৈরি হবে।”

বাংলাদেশ যে ৯ লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর মধ্যে পাঁচ লাখ টন বেসরকারি এবং বাকি চার লাখ টন সরকারিভাবে আনা হবে।

দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত এখনো বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাশ্রয়ী চাল রপ্তানিকারকে স্থান ধরে রেখেছে।

তারা বলেছেন, সাম্প্রতিক বাণিজ্যে দেখা গেছে যেখানে ভারতের সাদা চাল প্রতি টনের দাম পড়ছে ৩৫১ থেকে ৩৬০ ডলার। যেখানে পাকিস্তানের চালের দাম পড়ছে ৩৯৫ ডলার।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ