ঢাকা সকাল ৮:১৩, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্টেন্টসহ ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

সেলিম মিয়া,স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ 156 বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে অর্থের বিনিময়ে সরবরাহ করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্টেন্টসহ ০২ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৪/০১/২০২৬ খ্রি. ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়ন্ত্রানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস ইউনিট তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের যথাক্রমে নাম- (১) মো. হাবীবুল্লাহ (৪১), পিতার নাম-মো. আব্দুস ছালাম, মাতার নাম- কুলসুম,স্থায়ী ঠিকানা- গ্রাম- চর উদয়পুর, পোস্ট অফিস- শ্যামেরহাট, (০২) মো. আলামিন (৩৯), পিতার নাম- মোহাম্মদ আলী ফকির, মাতার নাম-আনোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- দড়িচর খাজুরিয়া,পোস্ট অফিস- দড়িচর খাজুরিয়া, উভয় থানা- মেহেন্দীগঞ্জ, উভয় জেলা- বরিশাল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিস থেকে নিবাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথম দফায় গত ১৪/০১/২০২৬ খ্রি. ২২:৩০ ঘটিকায় মো. আলামিন (৩৯) কে গ্রেফতার করে পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ১৫/০১/২০২৬ খ্রি. সময় ০০:১০ ঘটিকায় (১৪/০১/২০২৬ খ্রি. দিবাগত রাত) মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সহযোগী মো. হাবীবুল্লাহ (৪১) গ্রেফতার করে সিআইডি, সিপিসির একটি বিশেষ আভিযানিক দল।

গ্রেফতারকালীন তাদের কাছ থেকে ০২টি মোবাইল আলামত হিসেবে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদ্বয়ের মধ্যে (১) মো. হাবীবুল্লাহ (৪১) গজারিয়া উপজেলা নিবার্চন অফিস, মুন্সিগঞ্জ অফিসে সহকারি কাম কম্পিউটার অপারেটর হিসেবে এবং মো. আলামিন (৩৯) ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) হিসেবে কর্মরত ছিল।

মামলাটির তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত (১) মো. হাবীবুল্লাহ (৪১) ২০০৮ সালে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করেন। ২০১৩ সাল থেকে নির্বাচন কমিশন অফিস, ঢাকাতে কর্মরত ছিলেন। ২০২৫ সালের এপ্রিল মাসে উপজেলা নির্বাচন অফিস গজারিয়া, মুন্সিগঞ্জ এ বদলী হন। অন্যদিকে গ্রেফতারকৃত অন্য অভিযুক্ত (০২) মো. আলামিন (৩৯) ডাটা এন্ট্রি অপারেটর (আউটসোর্সিং) হিসেবে মো. হাবীবুল্লাহ (৪১)র সাথে নির্বাচন কমিশন অফিস, ঢাকাতে কাজ করেছেন। মো. আলামিন (৩৯) ২০১৬ সাল থেকে ঢাকা অফিসে ডাটা এন্ট্রি ও এতদ সম্বন্ধীয় কার্যাবলী সম্পাদন করতেন এবং তার কাছে যে গোপনীয় আইডি ও পাসওয়ার্ড ছিল সেটি ছিল সারা বাংলাদেশের এক্সেস সম্বলিত। এই আইডি দিয়ে সহজেই সারা বাংলাদেশের সমস্ত জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত তথ্য যাচাই করা সম্ভব হতো। মো. হাবীবুল্লাহ (৪১)র কাছে যে আইডি ও পাসওয়ার্ড ও ছিল তার দ্বারা কেবল মাত্র উপজেলা নির্বাচন অফিস গজারিয়ার অন্তর্ভুক্ত নাগরিকদের তথ্য যাচাই সম্ভব ছিল।

মামলাটির তদন্তে আরও জানা যায়, মো. আলামিন (৩৯) পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্রে মো. হাবীবুল্লাহ (৪১)কে উক্ত গোপনীয় আইডি ও পাসওয়ার্ড প্রদান করেন। এজন্য মো. হাবীবুল্লাহ (৪১) মো. আলামিন (৩৯) কে প্রতি সপ্তাহে ৪-৫ হাজার করে টাকা উৎকোচ প্রদান করতো। অপরদিকে মো. হাবীবুল্লাহ (৪১)উক্ত গোপনীয় আইডি ও পাসওয়ার্ড পেয়ে অর্থের বিনিময়ে দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের সংবেদনশীল তথ্যসমূহ ২০০-৩০০ টাকার বিনিময়ে বিক্রি করতো। জাতীয় নির্বাচন কমিশন, ঢাকা এর একটি অনুসন্ধানে দেখা গেছে মাত্র ০১ সপ্তাহে ০১ লক্ষ ১২ হাজার ১৫০টি এবং ৩০ দিনে ৩ লক্ষ ৬৫ হাজার ৬০৮টি জাতীয় পরিচয় পত্রের তথ্য দেখা হয়েছে (NID Data View) । প্রতিটি জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রদানের বিপরীতে ৩০০ টাকা বিনিময় মূল্য হিসাব করলে অবৈধভাবে প্রায় ১১ কোটি হাতিয়ে নিয়েছে মো. হাবীবুল্লাহ (৪১)। অপরাধলব্ধ অর্থ দিয়ে ঢাকায় নিজস্ব ফ্ল্যাট, স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ বিলাসবহুলভাবে জীবন যাপনে অভ্যস্ত মর্মে প্রাথমিক তদন্তে পাওয়া যায়।

দীর্ঘ দিন ধরেই প্রতারক চক্রের এই ০২ সদস্য অর্থের বিনিময়ে ও যোগসাজসে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও তা বিভিন্ন সোস্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা।

পল্টন মডেল (ডিএমপি) থানার মামলা নং-৩৫, তারিখ- ২১/০৩/২০২৫ খ্রি., সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ১৭(২)(ক)/১৮(২)(খ)/২২(২)/২৬(২)/৩৩(২) তৎসহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ১৬(ক)/১৭ এর তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত মো. আলামিন (৩৯) ও মো. হাবীবুল্লাহ (৪১)দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপরাধের কথা স্বীকার করে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সিআইডি সুত্রে জানা যায়,
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। অবৈধভাবে উপার্জিত অর্থের উৎস অনুসন্ধান, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ