ঢাকা রাত ৯:০৬, রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার আমরা ধারাবাহিক বা পর্যায়ক্রমিক উন্নয়নে বিশ্বাসী : স্বরাষ্ট্র মন্ত্রী পল্টন মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার কাউন্সিলের সিদ্ধান্ত বিএনপি’র বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আশা -সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের নির্বাচনী জনসভা, ভোট গ্রহণ ৯ এপ্রিল ময়মনসিংহে ভাতিজাদের অত্যাচারে আত্মগোপনে ফুফুরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নব্য জেএমবির সন্দেহভাজন হিসেবে এক শিশুকে হেফাজতে নিয়েছে সিটিটিসি ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে চলছে অনিরাপদ চিকিৎসা সেবা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন গ্রেফতার ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ সিআইডি কর্তৃক মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার ঝিনাইগাতীতে রাধা গোবিন্দ মন্দিরে টাইলস স্থাপনে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার : ঘাতক পিতা ও সৎ মা গ্রেফতার কৃষি মন্তণালয়ের,  ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাটে জড়িতদের বাঁচানোর চেষ্টা সিআইডি প্রধানের সাথে UNODC প্রতিনিধি দলের বৈঠক তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার রাজনৈতিক প্রভাবে যেন নদী-খাল দখল না হয়, নির্দেশনা প্রধানমন্ত্রীর সিটি কর্পোরেশন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে : মসিক প্রশাসক মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ধর্ষণপূর্বক আত্মহত্যায় প্ররোচনার প্রধান অভিযুক্ত রুবেল মিয়া গ্রেফতার হত্যাকান্ডের নাটকীয়তায় ফেঁসে গেলেন ময়মনসিংহের ওসমান গনি সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব করেছি : সালাহউদ্দিন আহমদ

হাদি হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি: মেঘালয় পুলিশ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ 63 বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ভারতে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে মেঘালয় পুলিশ। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভারতে গ্রেপ্তারের যে দাবি করা হয়েছে, তা অসত্য বলেও তারা উল্লেখ করেছে।

রোববার এক প্রতিবেদনে মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে তাদের রাজ্যে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও হয়নি।

এর আগে রোববার ডিএমপির এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম দাবি করেন, হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খানের দুই সহযোগীকে ভারতের মেঘালয় রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ইনফরমাল চ্যানেলের মাধ্যমে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য জানা গেছে।

তবে মেঘালয় পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও এই দাবি নাকচ করেছে। বিএসএফের মেঘালয় ফ্রন্টিয়ারের প্রধান ওপি উপাধ্যায় বলেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তির মেঘালয়ে প্রবেশের প্রমাণ নেই। তারা এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নয় বলেও জানান তিনি।

কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘বাংলাদেশ পুলিশের থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি। কোনো গ্রেপ্তারও হয়নি।

ডিএমপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দি অনুযায়ী ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর ঘটনাস্থল থেকে সিএনজিযোগে আমিনবাজার হয়ে মানিকগঞ্জের কালামপুরে যান। সেখান থেকে একটি প্রাইভেটকারে তারা ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান।

ডিএমপি জানায়, হালুয়াঘাটে পৌঁছানোর আগে একটি ফিলিং স্টেশনে ফিলিপ ও সঞ্জয় তাদের গ্রহণের জন্য অপেক্ষা করছিল। পরে সীমান্ত পার হয়ে তারা ভারতের মেঘালয়ে পৌঁছায় বলে পুলিশের ধারণা।

এ বিষয়ে মেঘালয় পুলিশ ও বিএসএফ জানিয়েছে, তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ