ঢাকা সকাল ৬:২৪, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়: এক লক্ষ টাকা মাসিক ভাতা পাচ্ছেন নারী কাবাডি খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ হাম রোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নারী চিকিৎসকের হাতে লাঞ্চিত সাংবাদিক বংশালে পুলিশের সাহসিকতায় চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে বাবা খুন! জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কারের নির্দেশ দিলেন মসিকের প্রশাসক রোকন ভালুকায় ভূমি অফিসের ৪ কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির তদন্তের জোরালো দাবী উঠেছে অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ অনিয়ম-দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে ভালুকা কৃষি অফিস ময়মনসিংহে সংবাদের নামে ফটোকার্ড বানিজ্যের পায়তারা! পর্ব-১ নারী ও শিশুদের উপর সহিংসতা রোধে পারায়ন প্রকল্প কার্যক্রম ও সেবা নিয়ে আলোচনা সভা জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক মসিকের শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ! ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্ট, জরিমানা দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের বিরুদ্বে দুর্নীতির বিস্তর অভিযোগ ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার পাঁচজন দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত ময়মনসিংহে গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য! চরম ভোগান্তিতে যাত্রীরা পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, বিদেশি রিভলবার উদ্ধার ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ দুই নারী গ্রেফতার বৈষম্য বিরোধী মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

অনুমোদনহীন ইটভাটায় ধ্বংসের মুখে কৃষকের ফসলি জমি ও পরিবেশ

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ 202 বার পড়া হয়েছে

ফাইল ছবি

ময়মনসিংহ জেলার সদরসহ বিভিন্ন উপজেলায় অনুমোদনহীন অন্তত তিনশত ইটভাটার দৌরাত্ম্যে চরম ঝুঁকির মুখে পড়েছে কৃষকের ফসলি জমি ও পরিবেশ। আইন ও পরিবেশগত বিধি উপেক্ষা করে বছরের পর বছর ধরে এসব ইটভাটা পরিচালিত হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নামমাত্র অভিযান ছাড়া দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ইটভাটার কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, নেই জেলা প্রশাসনের অনুমোদন। কৃষিজমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কেটে ইট তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। একসময় যেখানে বছরে দুই থেকে তিন ফসল হতো, সেখানে এখন ফসল ফলছে না বা ফলন আশঙ্কাজনকভাবে কমে গেছে।

কৃষকদের অভিযোগ, ইটভাটার মালিকরা প্রভাব খাটিয়ে জোরপূর্বক কম দামে জমির মাটি কেটে নিচ্ছেন। এতে জমি চাষের অনুপযোগী হয়ে পড়ছে। অনেক কৃষক জীবিকার একমাত্র সম্বল হারিয়ে পড়েছেন চরম আর্থিক সংকটে।

অনুমোদনহীন ইটভাটাগুলোতে জ্বালানি হিসেবে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, পুরোনো টায়ার ও নিম্নমানের কয়লা। এর ফলে আশপাশের এলাকায় ভয়াবহ বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানি ও চর্মরোগসহ নানা রোগ।

বিশেষজ্ঞরা বলছেন, ইটভাটার ধোঁয়ায় নির্গত কার্বন মনোক্সাইড ও সালফার ডাই অক্সাইড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘমেয়াদে এটি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, ফসলি জমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা বেআইনি। অথচ বাস্তবে এসব আইন কার্যকর হচ্ছে না।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী মহলের যোগসাজশেই এই অনিয়ম চলমান রয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি (আলম ব্রিকস) এর মালিক খোরশেদ আলম ও (নিউ স্টার ব্রিকস) এর মালিক রফিকুল ইসলাম প্রশাসনের প্রতি পাল্টা অভিযোগ করে বলেন আমরা সকল নিয়ম মেনে কাগজপত্র জামা দিয়েছি কিন্তু নবায়ন করা হচ্ছে না।

বারবার অভিযোগ দেওয়ার পরও ভ্রাম্যমাণ আদালত বা নিয়মিত অভিযান না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিবেশবাদীরা বলছেন, এখনই ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে কৃষি ও পরিবেশ দুটিই ভয়াবহ সংকটে পড়বে।

অবিলম্বে সকল অনুমোদনহীন ইটভাটা বন্ধ করে ফসলি জমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পরিবেশ রক্ষায় নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযান জোরদার করতে হবে।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষি নির্ভর অর্থনীতি ও পরিবেশ দুটোই চরম হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ