ঢাকা বিকাল ৪:৪৩, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন ময়মনসিংহ সদরে পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জুলাই সনদ বাস্তবায়নে চলতে হবে সাংবিধানিক পথে – স্বরাষ্ট্র মন্ত্রী

সড়ক ও জনপদ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে দুদকের অভিযান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ 77 বার পড়া হয়েছে

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে (২২-১২-২০২৫ খ্রি.) ৪টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) –এর মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া গমনের ক্ষেত্রে ঘুস গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে বোয়েসেল কার্যালয়ে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম কর্তৃক বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া গমনের সম্পূর্ণ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য ও প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন সেবাগ্রহীতার বক্তব্যও গ্রহণ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও প্রাপ্ত তথ্যাদি পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

একই তারিখে
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার হতে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগে বর্ণিত প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পরবর্তীতে টিম অভিযোগে উল্লিখিত কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্তর্গত দুইটি মৎস্য অভয়াশ্রম সরেজমিনে পরিদর্শন করে। সংগৃহীত রেকর্ডপত্র, প্রাপ্ত মাঠপর্যায়ের তথ্যাদি পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

যশোর-খুলনা মহাসড়ক সংস্কার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগস্থল সরেজমিন পরিদর্শনপূর্বক নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে টিম অভিযোগ সংশ্লিষ্ট উক্ত সড়কের বিভিন্ন স্থানের নমুনা সংগ্রহ করে। এছাড়া অভিযোগের বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, যশোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট রেকর্ডপত্র এবং নিরপেক্ষববিশেষজ্ঞ প্রকৌশলী টিম কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষণ প্রতিবেদন পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর, কিশোরগঞ্জ -এ সেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম কর্তৃক হাসপাতালের সকল বিভাগ পরিদর্শন করা হয় এবং সেবা গ্রহণকারী রোগীদের সাথে কথা বলা হয়। পরিদর্শনকালে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান অত্যন্ত নিম্নমানের পরিলক্ষিত হয়। বিশেষতঃ খাবারে মাংসের পরিমাণ কম, ব্যবহৃত তেলের মান নিম্নমানের এবং নির্ধারিত ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের মাছ সরবরাহ করা হচ্ছে না- দুদক টিমের নিকট এমনটি প্রতীয়মান হয়। এছাড়া রোগীরা তাদের জন্য বরাদ্দকৃত পরিমাণের তুলনায় কম খাবার পাচ্ছেন বলে অভিযোগ করেন। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিলক্ষিত হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ