ঢাকা রাত ৩:৩০, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
“আজ ভোটের দিন: গণতন্ত্রের আয়নায় নিজেদের দেখার সময়” রাজধানীর দয়াগঞ্জ এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার খামের ভেতর টাকা ভরে বিলি, জামায়াতকর্মীসহ আটক ৫ রাজধানীতে ৩৩০ আনসার সদস্যকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহত এ্যানির ব্যক্তিগত সহকারী শ্যামল ১৫ লাখ টাকাসহ আটক জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১ জন সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা হাবিব আটক শেরপুরে পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিহত, শিশুসহ আহত -৫ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় ৯ জন গ্রেফতার

নাজমুল হাসান।। আপডেটঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ 54 বার পড়া হয়েছে

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদিচির কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ৯ জনকে গ্রেফতার করেছে।

প্রধান উপদেষ্টা অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। এ ছাড়া কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানান, সাম্প্রতিক হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মো. সাইদুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা।

শেরপুর জেলার বাসিন্দা রাকিব হোসেন প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভিডিও ফুটেজে শনাক্ত হয়েছেন। তার ফেসবুক আইডি থেকে ধ্বংসস্তূপের ছবি ও উসকানিমূলক পোস্ট দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ।

ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুটের কথা স্বীকার করেছেন। লুটের অর্থ দিয়ে তিনি মোহাম্মদপুর এলাকা থেকে একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা পরে উদ্ধার করা হয়েছে।

এদিকে কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে গ্রেফতারকৃত মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার একাধিক থানায় ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেফতার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ