ঢাকা বিকাল ৫:৩৭, রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানী সহ বিভিন্ন দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে : আইজিপি  দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়, আদিবাসীদের উঠান বৈঠক দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান : সারাদেশে আটক ৫০৪ শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার,প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল জামিননামা ছাড়াই ময়মনসিংহ কারাগার থেকে তিন আসামির মুক্তি ডিআইজিসহ সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার: ময়মনসিংহে সেলিম সাজ্জাদ গ্রেফতার সমৃদ্ধ ময়মনসিংহ সদর গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে; তারেক রহমান শেখ হাসিনাকে তারেক রহমানের ‘আম্মা’ বললেন বিএনপি প্রার্থী জয়নাল ময়মনসিংহে পূর্বপরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ, আহত ৪ আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের আসল শক্তি: ডিআইজি ঘুষ ছাড়া কাজ ক‌রেন না ময়মনসিংহ সদর সার্ভেয়ার হুমায়ুন কবির খান দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক ময়মনসিংহ মহানগর মৎস্য জীবী দলের আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়, সুপ্রীম কোর্টের আইনজীবীগণ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি দুর্গাপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত কত টাকায় দেওয়া হচ্ছে সুবিধা? চরম স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা অপরিকল্পিত নগরায়নে ময়মনসিংহের শ্বাসরোধ বিতর্কিত ইউনাইটেড বাস বন্ধ ও প্রশাসনের রহস্যজনক ভূমিকায় এনসিপি’র সংবাদ সম্মেলন আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদারের ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অনিয়মের অভিযোগে দুর্গাপুর সরকারি হাসপাতালে দুদকের অভিযান নির্বাচনে ৪ দিনের ছুটি মিলবে যেভাবে

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ 87 বার পড়া হয়েছে

ছবি, সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে।

এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।

এছাড়া, গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতোমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে।

হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের হাতের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষা করা হচ্ছে।

প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য শুক্রবার রাতেই সবগুলো ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনো তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে, পুলিশ ইতোমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে।

এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে—এমন আরও কয়েকজন সন্দেহভাজনকে ইতোমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ভারতীয় হাইকমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।

হাইকমিশনারকে জানানো হয়েছে যে ভারতে অবস্থানকারী পলাতক অপরাধী শেখ হাসিনা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করা ও আসন্ন নির্বাচন বানচাল করার অসাধু উদ্দেশ্যে ক্রমাগত ভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ও তাঁর দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন।

ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যেন তারা অনতিবিলম্বে তাঁর এবং ভারতে পলাতক তাঁর সাঙ্গ-পাঙ্গদের এ সকল ফ্যাসিস্ট টেররিস্ট কর্মকাণ্ড বন্ধ করে দেয়।

ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে যে শরিফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা রোধে ভারত সরকার যেন বাংলাদেশের সাথে সহযোগিতা করে এবং তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হলে তাদেরকে যেন ভারতীয় কর্তৃপক্ষ অবিলম্বে পাকড়াও করার উদ্যোগ নেয় এবং বাংলাদেশের কাছে তাদেরকে প্রত্যর্পণ করে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ