ঢাকা ভোর ৫:২৯, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কি ঘটেছিলো ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে! তাহলে ক্রেতারা কতটুকু নিরাপদ? আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি পুলিশের অভিযানে শ্রীবরর্দীতে মালিকবিহীন পিকআপে ১০ কেজি গাঁজা উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। চলেন যুদ্ধে যাই’, উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী জুডিসিয়াল সার্ভিসের স্টাফ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনকে কারাদণ্ড ফুলবাড়িয়া এপি আন্তর্জাতিক নারী দিবসে দানের উৎসব উদযাপন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে : ডিসি ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : সালাহউদ্দিন আহমদ ‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪ ইউএনও তাহমিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না: প্রধানমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার কর কর্মকর্তা রিপন শাহরিয়ারের দুর্নীতির অনুসন্ধান শেষ হবে কবে? প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা

জামালপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ, দুদকে অভিযোগ

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ 102 বার পড়া হয়েছে

জেলা রেজিস্ট্রারের লিখিত নিষেধাজ্ঞা অমান্য করে ২০ লাখ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে হেবা দলিল রেজিস্ট্রির অভিযোগ উঠেছে জামালপুর সদর সাব-রেজিস্ট্রারের (চলতি দায়িত্ব) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালতে পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের নাম আবু কালাম।

অভিযোগকারী মনিরা আক্তার জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকার হারুন অর রশিদের মেয়ে। তিনি অভিযোগ করেন, তার মানসিক ভারসাম্যহীন বাবার টিপসহি নিয়ে জালিয়াতির মাধ্যমে তার ভাই জমি আত্মসাৎ করেছেন, যাতে সহায়তা করেছেন খোদ সাব-রেজিস্ট্রার।

অভিযোগ সূত্রে জানা যায়, মনিরা আক্তারের বাবা হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত কারণে অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে মনিরার ভাই মো. রাশেদুল ইসলাম (ময়না) গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে বাবাকে দিয়ে জোরপূর্বক টিপসহি নিয়ে একটি হেবা দলিল সম্পাদন করেন। অথচ ওই জমির ওপর একটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে। দলিলের মাধ্যমে বাড়ি ও দোকানপাটসহ মোট ২২ শতাংশ জমি নিজের নামে লিখিয়ে নেন রাশেদুল।

মনিরা আক্তার জানান, জালিয়াতির বিষয়টি আঁচ করতে পেরে তিনি আগেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছিলেন। গত ২৯ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর ২০২৫ তারিখে তিনি জামালপুর সদর থানায় যথাক্রমে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ২২ অক্টোবর তিনি জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন।

এর পরিপ্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার মো. আসাদুল ইসলাম অভিযোগপত্রে লাল কালি দিয়ে স্পষ্টভাবে লিখে দেন, “বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা না হওয়া পর্যন্ত উক্ত জমির দলিল সম্পাদন করা যাবে না।” কিন্তু সাব-রেজিস্ট্রার আবু কালাম সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২০ লাখ টাকা ঘুষের বিনিময়ে দলিলটি রেজিস্ট্রি করে দেন বলে অভিযোগ মনিরার।

অবৈধভাবে দলিল সম্পাদনের প্রতিকার চেয়ে মনিরা আক্তার গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া গত ৯ নভেম্বর তিনি জামালপুর জেলা জজ আদালতে একটি ফৌজদারি মামলা (নম্বর: ২১২৯(১)/২৫) দায়ের করেছেন। পাশাপাশি দেওয়ানি মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার আবু কালামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। একইভাবে অভিযুক্ত রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে ঘটনার সত্যতা স্বীকার করে জামালপুর জেলা রেজিস্ট্রার মো. আসাদুল ইসলাম বলেন, “একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি সাব-রেজিস্ট্রারকে লাল কালিতে নোট দিয়েছিলাম যে, পারিবারিক বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলিলটি যেন সম্পাদন করা না হয়। কিন্তু এরপরও কীভাবে দলিলটি রেজিস্ট্রি হলো, তা খতিয়ে দেখা হবে।

ভুক্তভোগী মনিরা আক্তার প্রশাসনের কাছে অবৈধ দলিল বাতিলসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ