ঢাকা সকাল ৬:৫২, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কি ঘটেছিলো ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে! তাহলে ক্রেতারা কতটুকু নিরাপদ? আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি পুলিশের অভিযানে শ্রীবরর্দীতে মালিকবিহীন পিকআপে ১০ কেজি গাঁজা উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। চলেন যুদ্ধে যাই’, উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী জুডিসিয়াল সার্ভিসের স্টাফ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনকে কারাদণ্ড ফুলবাড়িয়া এপি আন্তর্জাতিক নারী দিবসে দানের উৎসব উদযাপন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে : ডিসি ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : সালাহউদ্দিন আহমদ ‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪ ইউএনও তাহমিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না: প্রধানমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার কর কর্মকর্তা রিপন শাহরিয়ারের দুর্নীতির অনুসন্ধান শেষ হবে কবে? প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা

ময়মনসিংহে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫ লাখ টাকায় সমঝোতা!

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ 148 বার পড়া হয়েছে

ময়মনসিংহে বেসরকারি হাসপাতালে রেখা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে নগরীর পাদ্রি মিশন রোডের নিরাময় ক্লিনিকে এ ঘটনা ঘটেছে। এঘটনায় ক্লিনিক মালিক সমিতির সঙ্গে ৫ লাখ টাকায় সমাঝোতা করা হয়। এর আগেও এই ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগ রয়েছে।

নিহত প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলার ধারা গ্রামের রেখা আক্তারকে মঙ্গলবার দুপুরে সিজারিয়ান অপারেশনের জন্য নিরাময় ক্লিনিকে ভর্তি করা হলে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে অপারেশন করা হয়, কিছুক্ষণ পরে মারা যান তিনি।

ওই ঘটনায় রোগির স্বজনরা ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে নিহতের বড় ভাই নূর ইসলাম কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ নিরাময় ক্লিনিকের মালিক ডা.মুমিনুর রহমান জিন্নাহসহ ৫ জনকে আটক করে।

নিহত রেখার বড় ভাই নূর ইসলাম বলেন, তার বোন বাসা থেকে আসার সময় বেশ হাসি-খুশি ছিল, অপারেশনের আগেও তাদের সঙ্গে কথা হয়। কিন্তু অপারেশনের পরই তার বোনের মৃত্যু হয়, এর জন্য তিনি ভুল চিকিৎসাকে দায়ি করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ ক্লিনিক মালিককে আটক করেছে। কিন্ত পারিবারিকভাবে ৫ লাখ টাকা সমঝোতা হওয়ায় আমরা আর মামলায় যাচ্ছি না।

সরেজমিনে গিয়ে দেখা যায় ,নিরাময় ক্লিনিক ভেতর থেকে গেট লাগানো আছে, দরজায় বারবার নাড়া দিলেও কেউ গেট খুলেনি। বরং ভেতর থেকে জানানো হয় ক্লিনিক মালিক কর্তৃপক্ষের আদেশ গেট খোলা নিষেধ।

স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার কমিউনিটির সভাপতি সাকিব আহমেদ তুহিন বলেন, ময়মনসিংহে ভুয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিক–হাসপাতালের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন প্রাণহানি ও চিকিৎসা হয়রানির ঘটনার ফলে নগরবাসীর জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন অনেকেই ময়মনসিংহকে লাশের নগরী হিসেবে আখ্যায়িত করছেন।

বিগত চার মাস ধরে অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধের দাবিতে আমি নিয়মিত আন্দোলন করে আসছি। স্বাস্থ্য পরিচালক আমাকে বারবার আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সমাধান পাওয়া যায়নি। নগরবাসীর জীবন বাঁচাতে অবিলম্বে ময়মনসিংহের সব অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করা জরুরি। আর মৃত্যু হলেই ৫ লাখ টাকা জরিমানায় তারা রেহাই পান এটা মানা যায় না।

নিরাময় ক্লিনিকে প্রসূতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ ৫ জনকে আটক করা হয়। কিন্তু পারিবারিকভাবে সমাঝোতা হওয়ায় বাদি পক্ষ না আসায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তে অনিয়ম পাওয়া গেলে ওই ক্লিনিক বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চলমান রয়েছে।

এদিকে, কিছুদিন আগেও নগরীর ভাটিকাশর এলাকার বেসরকারি হাসপাতাল ভেনাসে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটে। তখনও ৫ লাখ টাকায় সমাধান করা হয়। এভাবে গত এক বছরে প্রায় অর্ধশত রোগির মৃত্যুর ঘটনা ঘটেছে। আর প্রতি মৃত্যুর ঘটনায় ২ থেকে ৫ লাথ টাকায় সমাধান করার তথ্য মিলেছে। এসব হাসপাতালে রোগির মৃত্যু হলেই ৫ লাখ টাকা জরিমানায় খালাস পান ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক কর্তৃপক্ষ। এ নিয়ে পর পর ৫টি ঘটনায় জরিমানা দিয়ে মৃত্যুর ঘটনা দামাচাপা দিচ্ছে তারা। আর এ কাজে ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার মালিক অ্যাসোসিয়েশন মূখ্য ভূমিকা পালন করছে বলেও অভিযোগ উঠেছে। অথচ এ সব ক্লিনিকের অধিকাংশের নেই বৈধ লাইসেন্স। তবে এ সব ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানান স্থাস্থ্য প্রশাসন ।

ময়মনসিংহ নগরীতে ছড়িয়ে ছিটিয়ে নামে বেনামে ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার গড়ে উঠেছে। স্থাস্থ্য বিভাগে তিনশত বেসরকারি হাসপাতালের তথ্য থাকলেও এর অধিকাংশের নেই বৈধ লাইসেন্স। এর বাইরেও রয়েছে শতাধিক বেসরকারি হাসপাতাল। তবে সম্প্রতি স্থাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব এসব অবৈধ ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা চলমান রেখেছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ