ঢাকা সন্ধ্যা ৭:৫৬, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ : সিআইডি প্রধান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক  ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি  গ্রেফতার। ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান নেত্রকোনা সীমান্তে বিজিবি’র তৎপরতায় বিদেশী মদ জব্দ দুর্গাপুরে ধানের শীষের প্রচারণ বীর মুক্তিযোদ্ধাগণ

ময়মনসিংহ সদর উপজেলায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ 156 বার পড়া হয়েছে

শিক্ষার মানোন্নয়নে সিটি করপোরেশনসহ ময়মনসিংহ সদর উপজেলার ১১ইউনিয়ন ও ৯ ক্লাস্টারের ১০টি কেন্দ্রে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতা চূড়ান্ত ধাপের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পবার (৬নভেম্বর) উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় নয়টি ক্লাস্টারে একযোগে শুরু হওয়া এই মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষার পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন।

পরে এক মতবিনিময়ে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন-শিক্ষার প্রাথমিক স্তর থেকে দেশের ব্যতিক্রমী প্রতিভাধর ও সৃজনশীল ছাত্র-ছাত্রীদের শনাক্ত করতে
তাদেরকে জাতীয় মেধা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে বিদেশে মেধাবৃত্তির জন্য সুপারিশ করা।
বিজয়ীদের বিশেষ মেধাভিত্তিক বৃত্তি প্রদান করার মাধ্যমে উৎসাহিত করতে মেধা অন্বেষণ প্রতিযোগিতা পরীক্ষার গুরুত্ব রয়েছে। তিনি বলেন-মেধা অন্বেষণ প্রতিযোগিতা হলো বাংলাদেশ সরকারের একটি বার্ষিক আয়োজন, যার লক্ষ্য হলো সারাদেশ থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের মেধার বিকাশ ও স্বীকৃতি দেওয়া।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউছুফ খান, সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা , উপজেলা প্রকৌশলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদ্দাম হোসেন,পরীক্ষার দায়িত্ব পালনকারী ট্যাগ অফিসার ভেটেনারি সার্জন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা চক্রবর্তী।

জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষাক্ষেত্রে সার্বিক পরিবর্তন হয়েছে। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়েছে। সব পরিবারের ছেলেমেয়েরা এখন স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, শিক্ষাকে একটি সৃজনশীল ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য শিক্ষকদের পাঠদানের কৌশল, শ্রেণীকক্ষের পরিবেশ বদলাতে হবে। শিক্ষার লক্ষ্য হচ্ছে, পড়ার আগ্রহ ও মেধা বিকাশের সুযোগ তৈরি করা এবং নিজের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করা । শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় নিজেদের সীমাবদ্ধ না রেখে নিজেকে পরিপূর্ণ বিকাশের সুযোগ নিতে হবে।

তিনি বলেন প্রতিটা মানব-সন্তান বিস্ময়কর প্রতিভা নিয়ে জন্মায়। সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারার মধ্যেই রয়েছে জীবনে সাফল্য কিংবা ব্যর্থতা। শিক্ষাপ্রতিষ্ঠানের হাত ধরেই আমরা নিজেকে জাগাই, বড় হই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে উল্লেখ করে তিনি বলেন- এতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক চেতনায় গড়ে উঠবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, “আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন-মেধা প্রতিযোগিতা শিক্ষার্থীর জীবনে অনেক সুফল বয়ে আনে। এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায়, মনোযোগ এবং প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে, যা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে এবং তা অর্জনে অনুপ্রাণিত করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে এবং এর ফলে তারা ভালো ফলাফল অর্জন করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়। তিনি বলেন- ছোটবেলায় প্রাথমিকে আমিও এ ধরনের মেধা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলাম। আমার নিজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে বর্তমান প্রজন্মের শিশুদের আগামী দিনের জন্য তৈরী করে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে আরো পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স জানান-দেশের আগামীর স্বপ্ন ও সম্পদদের সঠিক পথে পরিচালিত করতে সুস্থধারার প্রতিযোগিতা ও প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

নওমহল ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) সাদ্দাম হোসেন জানান- ময়মনসিংহ সিটি করপোরেশনসহ উপজেলার ১১টি ইউনিয়নের ৯টি ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা মেধা পরীক্ষায় অংশগ্রহণ করছে।তার মাঝে নওমহল ক্লাস্টারের ২৩ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছে। তিনি জানান- তার মাঝে পুলিশ লাইন স্কুল কেন্দ্রে -১৬ টি স্কুলের ৩৬০জন শিক্ষার্থী ও নওমহল মডেল স্কুল কেন্দ্রে ৭,টি স্কুলের ২০১ জন শিক্ষার্থী এই মেধা অন্বেষণ প্রতিযোগিতা পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ