ঢাকা সকাল ৭:০৪, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন

কোরআন ছুঁয়ে শপথ করিয়ে প্রতারণা : পিবিআই কর্তৃক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ 189 বার পড়া হয়েছে

প্রথমে একটি জাতীয় পত্রিকায় চাকরি বা ব্যবসায়ীক পার্টনানের বিজ্ঞাপন দেওয়া হয়। পরে বিশেষভাবে সরকারি ও ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের টার্গেট করে ব্যবসায়িক অংশীদারির মিথ্যা আশ্বাস দিয়ে বাসায় ডাকা হয়।

পার্টনারশিপের নাটকীয়তা করে আমদানি-রপ্তানি ব্যবসায়, চেকের মাধ্যমে লেনদেন, বিদেশী সেজে বিশ্বস্ততা অর্জন করতের প্রতারণা চক্র। বিশ্বস্ততার এক পর্যায়ে পবিত্র কোরআন হাতে শপথ করানো হয়। এরপর ব্যবসায়িক প্রলোভনে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

সম্প্রতি এমন একটি প্রতারণার ঘটনায় রাজধনীর পল্লবী থানায় দায়ের হওয়া মামলার তদন্তে বেরিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তাররা হলেন- মাহবুবুর রহমান ওরফে মো. আশরাফুল ইসলাম বাবু (৪৩), আল-আমিন ওরফে আ ন ম রফিকুল ইসলাম (৫৫), রাশেদুল ইসলাম ওরফে আব্দুর রহমান ওরফে মো. রফিকুল ইসলাম রাকিব (৪৯), মো. মাসুদ খান ওরফে বস মাসুদ (৪৩) ও বিলকিস।

গ্রেপ্তারকালে প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৭০ লাখ, একটি মাইক্রোবাস, দুটি রাডো, দুটি রোলেক্স ও দুটি ওমেগা ব্র্যান্ডের ঘড়ি, দুটি চেকবই, একটি সিল, একটি চুক্তিপত্র ও ১২টি মোবাইল ফোন।

গতকাল সোমবার আগারগাঁওয়ের পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, ভুক্তভোগী মামলার বাদী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, যিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় ব্রাদার্স গ্রুপ নামক কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন।

চাকরির লোভ দেখিয়ে এবং ব্যবসায়িক অংশীদারির মিথ্যা আশ্বাস দিয়ে আসামিরা তাকে কলাবাগানের একটি বাসায় ডেকে নেন। সেখানে তাকে একটি ‘ভাই ভাই’ পার্টনারশিপের নাটকীয়তা রচনা করে পবিত্র কোরআন হাতে শপথ করানো হয়। এরপর ব্যবসায়িক প্রলোভনে ফেলে ২২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

পরে ব্যাংক কর্মকর্তা মিজানুর জানতে পারেন, প্রতারকরা বাসা ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের ফোন বন্ধ। এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর তিনি থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, মামলাটির তদন্ত নিয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) স্ব-উদ্যোগে বিশেষ অভিযান শুরু করে। প্রথমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জুন চক্রের অন্যতম সদস্য আব্দুল আজিজসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় অন্য এক ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইলিয়াস খানকেও একই কায়দায় প্রতারণা করার সময় উদ্ধার করা হয় এবং তার নিকট থেকে নগদ ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান আরও বলেন, পিবিআইয়ের তদন্তে উঠে আসে, চক্রটি দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ঠিকানা পরিবর্তন করে নতুন নতুন অফিস কাম বাসা ভাড়া নেয়।

তারা নিজেদের বড় ব্যবসায়ী ও বিদেশি ক্রেতাদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিশেষভাবে সরকারি ও ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের টার্গেট করেন তারা। ভুক্তভোগীদের হাইফাই পরিবেশে নিয়ে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের (রোলেক্স, রাডো, ওমেগা) ঘড়ির আমদানি-রপ্তানি ব্যবসার গল্প শোনানো হয়।

পরে বিশ্বাস অর্জনের জন্য নাটকীয়ভাবে ভারতীয় ক্রেতা সেজে ৩ কোটি টাকার চেকও দেওয়া হয়। পরিকল্পিতভাবে ব্যবসায়িক অংশীদারির লোভ দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে চক্রটি গাঢাকা দেয়।

এরপর ফোন ও সিম পরিবর্তন করে নতুন জায়গায় একইভাবে প্রতারণা চালায়। এই চক্রটি গত তিন মাসে ৫০টিরও বেশি মোবাইল ফোন ও শতাধিক সিম পরিবর্তন করেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পিবিআই সবসময় তৎপর।

জনগণকে এ ধরনের প্রলোভনে পড়ে বিনিয়োগ বা অর্থ প্রদান না করার জন্য সতর্কও করেছে পিবিআইর অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ