ঢাকা দুপুর ১২:০১, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন

প্রকল্পের টাকা আত্মসাৎ করে ফেঁসে গেছেন দুই কর্মকর্তা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ 474 বার পড়া হয়েছে

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি প্রকল্পের টাকা আত্মসাৎ করে ফেঁসে গেছেন দুই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন হলেও প্রকল্পের অর্থ বিল-ভাউচার ছাড়া ব্যয়, সেমিনারের আগেই বিল ভাউচার তৈরি করে ব্যয় দেখানো এবং খরচের বিলের সঙ্গে ভাউচার না দেওয়ার মতো ‘গুরুতর অভিযোগ’ প্রমাণিত হয়েছে।

তবে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আউটসোর্সিংয়ে নিয়োজিত নারী কর্মীদের ফোন করে বিরক্ত করাসহ বেশ কিছু অভিযোগ তদন্তে প্রমাণ হয়নি। প্রকল্প পরিচালক (উপসচিব) মো. আখতার মামুন প্রকল্পের ফান্ড থেকে সাড়ে ২৩ লাখ টাকা উত্তোলন করে নিজের অ্যাকাউন্টে জমা রেখেছেন। বিষয়টি জানাজানি হলে তিনি তা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করে প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. ইমরান হোসেন মোল্লার অফিসের টেবিলের ড্রয়ারে সংরক্ষণ করেন।

এরপর প্রকল্প পরিচালককে ওএসডি এবং মনিটরিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। পরে প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মনিটরিং অফিসার তার ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহের জন্য প্রকল্প অফিসে ঢুকতে গেলে তার সঙ্গে সংস্থাটির তিনজন কর্মকর্তা ওই কক্ষে প্রবেশ করেন। এ সময় ইমরান হোসেন মোল্লার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। ইতোমধ্যে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভাগীয় মামলা হলেও প্রকল্পের মনিটরিং কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া গণমাধ্যম কে বলেন, ঘটনাটি গত বছরের অক্টোবর মাসের। অনেকগুলো অভিযোগ উত্থাপন হয়েছে। তবে তদন্তে আর্থিক অনিয়মের অভিযোগ ছাড়া বাকিগুলো প্রমাণ হয়নি। কী অভিযোগ ছিল এবং কী প্রমাণ হয়েছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, দৃশ্যমান কোনো কারণ ছাড়া প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে সেই টাকা নিজের অ্যাকাউন্টে রাখা গুরুতর আর্থিক অনিয়ম। প্রকল্প পরিচালক কত টাকা একসঙ্গে তুলতে পারবেন তার সিলিং দেওয়া আছে। সম্ভবত সর্বোচ্চ ৩ থেকে ৫ লাখ টাকা তুলতে পারবেন। কিন্তু একসঙ্গে ২৩ লাখ টাকা উত্তোলন, আবার তা নিজের অ্যাকাউন্টে রাখা এবং পরে তা তুলে প্রকল্প অফিসে মনিটরিং কর্মকর্তার ড্রয়ারে রাখা নিঃসন্দেহে গুরুতর আর্থিক অপরাধ।

চেয়ারম্যান আরও বলেন, আমরা তদন্ত করে দেখেছি তিনি বেশকিছু টাকা আত্মসাৎ করেছেন। বিষয়গুলো জনপ্রশাসন মন্ত্রণালয় দেখভাল করছে। এ বিষয়ে কথা বলার জন্য স্ট্রেনদেনিং দ্য ইন্সপেকশন রেগুলেটরি অ্যান্ড কো-অর্ডিনেটিং ফাংশন অব বিএসএফএ (এসটিআইআরসি) প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মো. আখতার মামুনের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তায় পরিচয় দিয়ে কথা বলতে চাইলে সাড়া দেননি।

মনিটরিং কর্মকর্তা ইমরান হোসেন মোল্লা বলেন, পিডি স্যার গত বছর ২৭ অক্টোবর আইএফআইসি ব্যাংক থেকে ২৩ লাখ ২৫ হাজার ১৯৭ টাকা উত্তোলন করে সেই টাকা তার নিজের নামে ব্যাংক এশিয়ার হিসাবে জমা দেন। পরে সেই টাকা থেকে ২০ লাখ টাকা তুলে আমার কাছে জমা রাখেন। এর মধ্যে ২ লাখ টাকা বিভিন্ন কাজে খরচ হয়েছে। বাকি ১৮ লাখ টাকা আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে নিজেই জমা দিয়েছি।

কেন এতগুলো টাকা প্রকল্প পরিচালক আপনার কাছে নগদ জমা রাখল, আপনি কি জানতে চেয়েছেন-এমন প্রশ্নে তিনি বলেন, প্রকল্পের পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের জন্য টাকা তুলেছেন। তবে অগ্রিম তুলে ফেলেছেন। তার ড্রয়ার তল্লাশি করে ১৮ লাখ টাকা উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আমি টাকা স্বেচ্ছায় জমা দিয়েছি। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে টাকা জমা দিয়েছেন বলেও জানান তিনি।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হলে সংস্থাটির সদস্য (যুগ্মসচিব) মো. ওয়াহেদুজ্জামানকে তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয়। তিনি জানান, তদন্তকালে সেমিনার ও কনফারেন্স খাতে ব্যয় হওয়া ১০ লাখ টাকার তথ্য পাওয়া যায়নি। প্রশিক্ষণ খাতের ১৯ লাখ ৩১ হাজার ৩৪০ টাকার মধ্যে শুধু রাজশাহীতে প্রশিক্ষণ খাতে ১ লাখ ১৪ হাজার ৪৫০ টাকা ব্যয় হয়েছে। তবে ওই খরচের কোনো বিল-ভাউচার পাওয়া যায়নি। কোনো প্রকার বিল ভাউচার ছাড়া ২৩ লাখ টাকা উত্তোলন করে নিজের অ্যাকাউন্টে জমা রেখেছেন। জানাজানি হলে ওই টাকা থেকে ২০ লাখ টাকা তুলে প্রকল্পের মনিটরিং কর্মকর্তার ড্রয়ারে রেখেছেন। বাকি টাকা প্রকল্প পরিচালক আখতার মামুন ও ইমরান হোসেন মোল্লা আত্মসাৎ করেছেন। ২০ লাখ টাকা তারা আত্মসাতের উদ্দেশ্যে ব্যাংক থেকে তুলে নিজেদের কবজায় রেখেছেন। শেষ পর্যন্ত তারা হাতেনাতে ধরা পড়েছেন।

এ বিষয়ে আখতার মামুনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তবে ইমরান হোসেন মোল্লার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, তিনি নাটের গুরু। তাকে শাস্তির আওতায় আনা না হলে আইনের শাসন বলে কিছু থাকবে না। তার কাছে নগদ ১৮ লাখ টাকা যে দিন পাওয়া গেছে সেদিনই তাকে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল। কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ