ঢাকা দুপুর ১:৪৭, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

মুক্তাগাছায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণ পুলিশের দাবী অন্যকিছু

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ 299 বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগষ্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে একটি পিকআপ ভ্যানে করে ১০-১৫ জনের একটি ডাকাত দল সশস্ত্র অবস্থায় মোহাম্মদ আলীর বাড়িতে ঢুকে ডাকাতি করে।
এসময় ওই বাড়িতে থাকা ভাড়াটিয়া দুই পরিবারের কাছ থেকে স্বর্ণাংকার, নগদ অর্থ ও জিনিসপত্র ডাকাতি করে। ডাকাত দল  যাওয়ার সময় একাধিক ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তবে থানা পুলিশ এই ঘটনাকে ডাকাতি বলতে রাজি নয়। পুলিশ বলছে ভিন্ন কিছু। তবে তদন্তের স্বার্থে সেই ভিন্ন কিছুটা কি তা এই মুহুর্তে জানাতে চাচ্ছে না পুলিশ।
ডাকাতির শিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন বগুড়ার সাব্বির হোসেন ও কুষ্টিয়ার অনিক আহমেদ। তারা দুজনেই স্থানীয় জায়েদ ফ্লাওয়ার মিলে কাজ করেন। ডাকাতরা অনিক আহমেদের স্ত্রী তাজমিন আক্তার কারিমার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং অনিক আহমেদকে মারধর করে। অপরদিকে সাব্বির হোসেনের কাছ থাকা নগদ টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ডাকাতদের দ্বারা বাড়ীর নারীরাও হেনস্তার শিকার হন।
ডাকাতির শিকার অনিক আহমেদ বলেন, আমার কিছু বুঝে উঠার আগেই আমাকে মারধোর শুরু করে এবং যাকিছু আছে বের করে দিতে বলে। আমার স্ত্রীর গলার চেইন ও কানের দোল নিয়ে যায়।
অপরদিকে ভোক্তভোগী সাব্বির হোসেন বলেন, প্রথমে কেচিগেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং কাঠের দড়জা ভেঙ্গে রুমে প্রবেশ করে। আমরা প্রচন্ড ভয় ও আতঙ্কিত হয়ে পরি। আমাদের মেরে ফেলার হুমকি দেয়া হয়। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী নাঈম হোসেন জানান, ভোররাতে ডাকাত ডাকাত বলে চিৎকার শুনে বাইরে এসে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখি। এলাকাবাসী বাঁধা দিলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম ভয় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা রেদওয়ান ইসলাম শাওন বলেন, আমরা একটি চলন্ত ট্রাক রাস্তার মাঝে দাঁড় করিয়ে ডাকাত দলের পিকাপভ্যান আটকানোর চেষ্টা করি, পরে তাদের গাড়ী ঘুরিয়ে চেচুয়া বাজারের দিকে নিয়ে যেতে থাকে, সেখানেও এলাকাবাসীর বেরিক্যট দেয়। তখন তারা দেশীয় অস্ত্র রামদা ঘুড়াতে থাকে। এবং একাধিক ককটেল বিস্ফোরণ করতে করতে আবার পিকাপভ্যানটি ঘুুরিয়ে ভাবকীর মোড়ের দিকে নিয়ে যায়।
প্রতিবেশী মো: আল-আমীন বলেন, ককটেলের শব্দে মনে হচ্ছিলো এলাকায় গুলাগুলি চলতেছে। প্রায় ৩০ মিনিট ডাকাত দলের সাথে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকট শব্দের কারণে ট্রাক ড্রাইভার ভয়ে তার গাড়ীটি শরিয়ে নেয় এবং ডাকাতদল পালিয়ে যায়।
ডাকাত দল পালানোর সময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, শুধু ডাকাতি না আমরা ভিন্ন কিছু ধারণা করছি। ঘটনার তদন্ত চলছে। তদন্তের কারণে সব বলা যাচ্ছে না। তবে আমাদের আইনি প্রক্রিয়া চলমান আছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ