ঢাকা সকাল ৭:২৩, রবিবার, ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : সালাহউদ্দিন আহমদ ‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪ ইউএনও তাহমিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না: প্রধানমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার কর কর্মকর্তা রিপন শাহরিয়ারের দুর্নীতির অনুসন্ধান শেষ হবে কবে? প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে হাইকোর্টে রুল প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও প্রত্যাবর্তনকালে প্রটোকলে থাকবেন ৪ জন দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা নাম ভাঙিয়ে বাড়ি তল্লাশি-অর্থ দাবি, সতর্ক থাকতে বলছে দুদক ময়মনসিংহে অধ্যক্ষের হিংস্র থাবায় ভেঙে গেছে শিশুর পা! ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে জাইমা রহমান ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল : কার দপ্তর গেল কোথায়? প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই : আবু ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে গৌরীপুরে বিষ প্রয়োগে মাছ নিধন; অন্তত ১২ লাখ টাকার ক্ষতিসাধন পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এক অনুপ্রেরণার নাম অদম্য নারী : বিভাগীয় কমিশনার ঢাকা মহানগর এলাকার ব্যাংক, শপিং মল সমূহের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকা থেকে আজও মধ্যপ্রাচ্যগামী ২২ ফ্লাইট বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় প্রাণ ফিরে পেলো কৃষ্ণ হাজং জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

দুর্গাপুরে রাস্তার নির্মাণ কাজ বন্ধ থাকার প্রতিবাদে মানববন্ধন

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ সোমবার, ১৬ জুন, ২০২৫, ২:২৪ অপরাহ্ণ 284 বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামের বাসিন্দারা এখন দুর্ভোগে কাতর। আটলা, নন্দেরছটি, ভাদুয়া ও মুন্সিপাড়া এই চার গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল যে গ্রামীণ সড়ক, সেটিই এখন চলাচলের অযোগ্য।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কৃষ্ণপুর থেকে মুন্সিপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের জন্য প্রায় ৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয় এলজিইডি। গত ২০২৪ সালের অক্টোবর মাসে শুরু হয় এর কাজ। এরপর ওই রাস্তার মাটি খোঁড়াখোড়ির কাজের পর গত দুই মাস আগে কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদার। এরপর থেকে রাস্তায় তৈরি হয়েছে কাঁদা আর পানি।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজ বন্ধ থাকার প্রতিবাদে রবিবার (১৫ জুন) বিকেলে ভাদুয়া গ্রামে আয়োজন করা হয় মানববন্ধনের। শত-শত মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মুফতি হারুনুর রশীদ খান, জিয়াউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাকিম, মাদ্রাসা শিক্ষক মাহমুদ হাসান, ব্যবসায়ী আক্তারুজ্জামান দুলাল,কৃষক বাদল সরকার, অটো চালক হারুনুর রশীদ, মোটরসাইকেল চালক বিল্লাল মিয়া, স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ,শিক্ষার্থী তাবাসসুমসহ অনেকেই।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, রাস্তাটার কাজ যখন শুরু হয়, তখন মনে হয়েছিল আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। খুব তাড়াতাড়িই স্বস্তি পাব। এখন দেখি আগের চেয়েও বেশি কষ্ট। দ্রুত আমাদের এই রাস্তা চলাচলের উপযোগী চাই।

মানববন্ধনে মাহমুদ হাসান বলেন, বিদ্যালয়-মাদ্রাসায় যাওয়া কঠিন হয়ে পড়েছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে দুর্ভোগে পড়তে হয়। রাস্তার কাজে কিছু সিন্ডিকেট জড়িত রয়েছে জেনেছি। আমরা বলতে চাই কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ের মধ্যে এই দুর্ভোগ থেকে আমাদের রক্ষা করতে ব্যবস্থা নেওয়া হোক।

কৃষক বাদল সরকার ক্ষোভ ঝাড়েন এই বলে, আমাদের ধান বাজার নিতে পারছি না এই রাস্তার জন্য। ধান ঝানজাইল বাজারে নিলে ১২০০ টাকা পাব কিন্তু এখানে ৮০০ টাকা মণ। আমরা অনেক কষ্টে আছি।

শিক্ষার্থী তাবাসসুম জানায়, রোজ কাঁদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। জামা নষ্ট হয়, বই ভিজে যায়। আমাদের এই রাস্তাটা ভালো করে দিক সবাই।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুজ্জামান বলেন, টেন্ডারের পর ঠিকাদার বক্সকার্টিংয়ের কাজ শুরু করে। কিন্তু কিছু কাজ পরেই বালু সংক্রান্ত জটিলতা দেখা দেয়, ফলে কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ঠিকাদারকেও তাগিদ দেওয়া হবে যেন দ্রুত কাজ সম্পন্ন করে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ