ঢাকা দুপুর ১২:২১, শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

অনলাইন জুয়া: জড়িত এজেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও মডেলদের বিরুদ্ধে ব্যবস্থা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ২৬ মে, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ 106 বার পড়া হয়েছে

অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘অনলাইন জুয়ায় জড়িত অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড়, বিজ্ঞাপনদাতা কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপন গ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বরাতে এ তথ্য জানান আসিফ মাহমুদ। ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, ‘ইতোমধ্যেই জুয়ার সঙ্গে জড়িত এক হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনার জানামতে, কোনো জুয়ার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকলে সেগুলো দ্রুত রিপোর্ট করুন।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাইবার স্পেসে জুয়া খেলা নিষিদ্ধ। সরকার সাইবার স্পেসে জনস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০ ধারা অনুসারে জুয়া খেলা এবং জুয়া খেলার সঙ্গে জড়িত সব কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এই আইন অনুসারে সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল/অ্যাপস/ডিভাইস তৈরি/পরিচালনা করা, জুয়া খেলা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।’

ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, ‘২১ ও ২২ ধারা অনুযায়ী জুয়া খেলার জন্য কোনো ফাইনানশিয়াল ট্রানজেকশন, জুয়া খেলা বিষয়ে কোনো প্রতারণা বা জালিয়াতি করাকেও নিষিদ্ধ করা হয়েছে। জুয়া খেলা নিয়ে উৎসাহ প্রদান বা বিজ্ঞাপন নিষিদ্ধ করার কারণে বাংলাদেশের কোনো নাগরিকের জুয়া খেলা নিয়ে কোনো বিজ্ঞাপনে অংশগ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো নাগরিক বা মিডিয়া ব্যক্তিত্ব যদি মনে করেন তার অনুমতি ব্যতিরেকে জুয়া খেলার ওয়েবসাইট/পোর্টালে তার ছবি/ভিডিও ব্যবহৃত হচ্ছে তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এই আইন প্রণয়নের পূর্বে যারা জুয়া খেলার সঙ্গে বা জুয়া খেলার বিজ্ঞাপনের সঙ্গে স্বেচ্ছায় জড়িত ছিলেন তাদেরকে অবিলম্বে এই কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হচ্ছে। যারা পূর্বে জুয়ার কারণে প্রতারণার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আইনের ৩০ ধারা অনুযায়ী অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে মামলা করা এবং ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে।’ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, ‘বাংলাদেশ সরকার দেশের জনগণকে সাইবার স্পেসে জুয়া খেলা এবং জুয়া খেলা সংক্রান্ত যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার এবং এই অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি/কোম্পানির ব্যাপারে তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য অনুরোধ করছে।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জুয়া একটি সামাজিক ব্যাধি এবং সাইবার স্পেসে জুয়া খেলার কারণে দেশে অসংখ্য ব্যক্তি সর্বস্বান্ত হয়েছেন, অনেকে আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হয়েছেন। তাই দেশের জনগণের কাছে সরকার সাইবার স্পেসে জুয়া খেলা বন্ধ করার ব্যাপারে সর্বোচ্চ সাহায্য প্রার্থনা করছে। সরকার ইতোমধ্যে ১ হাজার ১০০ এর অধিক এজেন্ট শনাক্ত করেছেন এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এরূপ কার্যক্রমের সঙ্গে যেসব মোবাইল ফাইন্যান্সিং এজেন্ট, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই আইন অনুসারে সর্বোচ্চ ১ (এক) কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এই বিষয়ে সরকারের অভিযান অব্যাহত থাকবে এবং সাইবার স্পেসে জুয়া খেলা, ফাইন্যানশিয়াল স্কাম, জুয়ার লেনদেনের (ক্রিপ্টোকারেন্সিসহ) সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সব খেলোয়াড়, অপারেটর, মোবাইল ফাইন্যানশিয়াল সিস্টেম, এমএফএস এজেন্ট, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও লেখেন, ‘অনলাইন জুয়ায় জড়িত অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড়, বিজ্ঞাপনদাতা কোম্পানি, মিডিয়া বায়ার, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপন গ্রহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ