সব
জামালপুর জেলার সদর থানা এলাকা হতে মুক্তাগাছা থানার বেলায়েত হোসেন (বিল্লাল) (৪৬) হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় বাদী মোছাঃ রোজিনা বেগম (৪৫), স্বামী-মৃত বেলায়ত হোসেন ওরফে বিল্লাল, সাং- ভদ্রেরবাইদ নটাকুড়ি, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, বাদীর স্বামী মৃত বেলায়ত হোসেন ওরফে বিল্লাল (৪৬) এর সাথে আসামীগণের জমি-জমাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে। এরই সূত্র ধরে গত ১৬/১১/২৪খ্রি. সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ভদ্রেরবাইদ নটাকুড়ি সাকিনস্থ বাদীর বসতবাড়ীর বসতঘর ও উঠানে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে বেলায়ত হোসেন ওরফে বিল্লাল (৪৬) কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করে গুরুতর জখম করে।
পরবর্তীতে জখমী বেলায়ত হোসেন ওরফে বিল্লাল (৪৬) কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ রোজিনা বেগম (৪৫), বাদী হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ-২৩/১১/২০২৪ খ্রি., ধারা-১৪৩/৩২৩/৪৪৭/৪৪৮/৩০২/৩১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান, কোম্পানি কমান্ডার সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের নেতৃত্বে একটি আভিযানিক দল ২৫ এপ্রিল ২০২৫ খ্রি. রাত অনুমান ০২:০০ ঘটিকায় জামালপুর জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার বেলায়ত হোসেন ওরফে বিল্লাল (৪৬) হত্যা মামলার ০২ নং এজাহারনামীয় আসামী মোঃ দুলাল উদ্দিন (৫২)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য