ঢাকা সকাল ৬:১১, শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ 137 বার পড়া হয়েছে

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে (১৫-০৪-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভিন্ন ক্রিকেট লীগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, টিকেট বিক্রয়ে অনিয়মের মাধ্যমে অবৈধ অর্থ অর্জনসহ নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে একটি অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের বাছাই পর্বে (3rd Division Qualifying) বিগত বছরগুলোতে ৩/৪টি ক্লাব হতে নামসর্বস্ব আবেদন দেখিয়ে দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে এরূপ প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম। অপরদিকে বিপিএল এর টিকেট বিক্রি নিয়ে আর্থিক অনিয়মেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়। টিম জানতে পারে সদ্যসমাপ্ত ১১তম বিপিএলে টিকেট বিক্রয়ের মাধ্যমে আয় ১৩ কোটি টাকা দেখানো হলেও ৩য় থেকে ১০ম বিপিএল, তথা ৮ বছরে বিসিবির আয় দেখানো হয়েছে ১৫ কোটি টাকা- যা বিগত বিপিএলগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের ইঙ্গিত বহন করে। “ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০” বাস্তবায়নে ২৫ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ দেখানো হলেও প্রকৃতপক্ষে মাত্র ৭ কোটি টাকা খরচ হয়েছিলো এমন তথ্য পায় দুদক টিম। অর্থাৎ এক্ষেত্রে প্রায় ১৯ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়।
অভিযানকালে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতার প্রেক্ষিতে অধিকতর যাচাইয়ের লক্ষ্যে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র যাচাই বাছাই করে কমিশন বরাবর প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গোপালগঞ্জ হতে উক্ত কাজের প্রাক্কলন, কাজ সমাপ্তির সনদ, বিল ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, ফ্যানের রেগুলেটর, থ্রি গ্যাং ইত্যাদি হংকং/ মালায়েশিয়া/সিংগাপুর/ দ: কোরিয়া/ থাইল্যান্ড/ ইংল্যান্ড/ জার্মানি/ জাপানী প্রতিষ্ঠানের হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে দেশীয় কোম্পানি সুপার স্টারের ফ্যান রেগুলেটর ও থ্রি গ্যাং সুইচ সরবরাহ করা হয়েছে। এছাড়াও ১,১২,০০০/- টাকা মূল্যের ২৮ মিটার ক্যাবল ও ২৭,০০০/- টাকা মূল্যের ৬টি সার্কিট ব্রেকার পরিদর্শনকালে পাওয়া যায়নি। সার্বিক বিবেচনায় উক্ত সংস্কার কার্যক্রমে ব্যাপক অনিয়ম হয়েছে মর্মে অভিযানকালে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র যাচাইপূর্বক অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের স্লিপ ফান্ড ও রুটিন মেইনটেনান্সের অর্থ প্রদানে ঘুষ দাবিসহ নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম কর্তৃক দ্বৈবচয়নের ভিত্তিতে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনসহ শিক্ষকদের সাথে অভিযোগের বিষয়ে কথা বলা হয়। পরবর্তীতে, টিম কর্তৃক উক্ত প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। গৃহীত বক্তব্য ও রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ