ঢাকা সন্ধ্যা ৬:২৮, শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের নির্বাচনী জনসভা, ভোট গ্রহণ ৯ এপ্রিল ময়মনসিংহে ভাতিজাদের অত্যাচারে আত্মগোপনে ফুফুরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে ২০ তলা আবাসিক ভবনের প্রথম ৬ তলার শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নব্য জেএমবির সন্দেহভাজন হিসেবে এক শিশুকে হেফাজতে নিয়েছে সিটিটিসি ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে চলছে অনিরাপদ চিকিৎসা সেবা চকবাজার থানা ও লালবাগ পুলিশ ফাঁড়ীর বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জন গ্রেফতার ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইলঃ সিআইডি কর্তৃক মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার ঝিনাইগাতীতে রাধা গোবিন্দ মন্দিরে টাইলস স্থাপনে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার : ঘাতক পিতা ও সৎ মা গ্রেফতার কৃষি মন্তণালয়ের,  ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাটে জড়িতদের বাঁচানোর চেষ্টা সিআইডি প্রধানের সাথে UNODC প্রতিনিধি দলের বৈঠক তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার রাজনৈতিক প্রভাবে যেন নদী-খাল দখল না হয়, নির্দেশনা প্রধানমন্ত্রীর সিটি কর্পোরেশন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে : মসিক প্রশাসক মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ধর্ষণপূর্বক আত্মহত্যায় প্ররোচনার প্রধান অভিযুক্ত রুবেল মিয়া গ্রেফতার হত্যাকান্ডের নাটকীয়তায় ফেঁসে গেলেন ময়মনসিংহের ওসমান গনি সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব করেছি : সালাহউদ্দিন আহমদ আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী রাজধানীতে  পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার  দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ অনৈতিক অবস্থায় দেখে ফেলায় কিশোরীর আত্মহত্যা! ডিবি মতিঝিল বিভাগের  অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়: এক লক্ষ টাকা মাসিক ভাতা পাচ্ছেন নারী কাবাডি খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ হাম রোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নারী চিকিৎসকের হাতে লাঞ্চিত সাংবাদিক

সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট

আসাদুজ্জামান।। আপডেটঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ 131 বার পড়া হয়েছে

দর্শণার্থীদের জন্য অপরূপ সাজে সাজানো হয়েছে জেলার দেবহাটা উপজেলার রুপসী ম্যানগ্রোভ ফরেস্ট। ভারত-বাংলাদেশ সীমান্ত নদী ইছামতির কোল ঘেঁষে এ পর্যটন কেন্দ্রটি বর্তমানে ঈদে ছুটিতে বাড়িতে আসা দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে।

দেবহাটা উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত মিনি সুন্দরবন নামে পরিচিত পর্যটন কেন্দ্রটি দর্শণার্থীদের কাছে ইতিমধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এই স্পটটিতে বর্তমানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছুটি ও বিভিন্ন উৎসব ঘিরে প্রায় প্রতিদিন তিন থেকে চার হাজার দর্শণার্থীদের পদাচারনা ঘটে এ বিনোদন কেন্দ্রে।

মিনি সুন্দরবন নামে পরিচিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট মধ্যে কেওড়া, গোল, বাইন, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচাসহ নানা প্রজাতির গাছ-গাছালীর মধ্যে হরেক রকমের হাঁস, মুরগী, খরগোশ, বানর ও পাখি এনে দিয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বিভিন্ন জাতের কবুতর, লাভ বার্ড, কোকাটেল, পাজেরিকা, টিয়া পাখি, তোতাপাখি ও ইমু পাখিসহ বহু পাখির আবাসস্থল এই ম্যানগ্রোভ ফরেস্ট।

এবারের ঈদে লম্বা ছুটি থাকার কারনে মিনি সুন্দরবন দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন বিনোদনপ্রেমী হাজারো মানুষ। কেউ কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ কেউ আসছেন বন্ধু, বান্ধবী ও প্রিয় মানুষকে নিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে গেস্ট হাউস। এছাড়া পর্যটকদের জন্য পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা নামাজের স্থান।

উপজেলার সদর ইউনিয়নের শীবনগর এলাকায় তিন নদীর মোহনায় ১৫০ বিঘা জমিতে অবস্থিত এ বনের বুক চিরে প্রায় ৩০ বিঘা জমিতে রয়েছে অনামিকা লেক, পিকনিক স্পট, শিশুপার্ক, কনফারেন্স রুম, পাকা ট্রেইল, সেলফি পয়েন্ট, প্যাডেল চালিত বোট। এছাড়া রয়েছে ইছামতির পাড়ে বসে সূর্যাস্ত উপভোগের অসাধারন একটি জায়গা। ইছামতি নদী ভ্রমণের জন্য এখানে আছে নৌকা। স্থলে বেড়ানোর জন্য আছে ঘোড়া। বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য রয়েছে ট্রেন।

ঘুরতে আসা দর্শণার্থী মোফাজ্জেল হোসেন বাবু জানান, মিনি সুন্দরবনটি ইছামতি নদীর পাড়ে হওয়ায় সবচেয়ে বেশি ভালো লাগে। এপাশে বাংলাদেশ, অপরপাশে ভারত আর মাঝখানে নদী। জায়গাটি অত্যান্ত নিরিবিলি হওয়ায় সব বয়সী মানুষের কাছে এটি অত্যান্ত প্রিয়। এছাড়া বিভিন্ন দিবস বা ছুটির দিনে বেশি দুরে না গিয়ে দেবহাটায় এসে সুন্দরবন ভ্রমনেরও স্বাদ পান তারা।

পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যানেজার সোহেল জানান, বিনোদন কেন্দ্রে এসে যাতে কেউ কোন প্রকার হয়রানির শিকার না হন, সে ব্যাপারে তাদের স্টাফরা সার্বক্ষনিক নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জেলার মধ্যে এই রূপসী ম্যানগ্রোভটি একটি আকর্ষনীয় জায়গা। এ বিনোদন কেন্দ্রটির আরও উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ