ঢাকা রাত ৩:০২, শনিবার, ২১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

মুক্তাগাছায় ব্যবসায়ী মোখলেছ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ

বিশেষ প্রতিবেদক।। আপডেটঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ 102 বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী মোখলেছুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকালে চেচুয়া কেশবপুর বাজার এলাকায় হাজারো ব্যবসায়ী ও সাধারণ মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলনে নামে।

বিক্ষুব্ধ জনতা ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে, ফলে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এমনকি জামালপুরের ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িও যানজটে আটকে যায়।

বিক্ষোভের একপর্যায়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি জানায়। উত্তেজিত জনতা তার দিকে তেড়ে এলে তিনি পাশের একটি মার্কেটে আশ্রয় নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকেও বিক্ষোভকারীদের তোপের মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এসে ওসি ও ইউএনওকে নিরাপদে সরিয়ে নেয়।

র‍্যাবের একটি বিশেষ দল এসে পরিস্থিতি শান্ত করে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১৭ মার্চ পারিবারিক বিরোধের জেরে কেশবপুর বাজারের মুদি দোকানদার মোখলেছুর রহমানকে একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর আহত করে। প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

ব্যবসায়ী মালিক সমিতি ও এলাকাবাসী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনার পর আসামিদের গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছিল, কিন্তু তারা জামিনে মুক্তি পায়। নিহতের মৃত্যুর খবর আদালতে পাঠানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “জনগণের আইনি চাহিদা পূরণে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। ইতোমধ্যে আসামিদের গ্রেফতারের কার্যক্রম শুরু হয়েছে।”

এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ