ঢাকা রাত ৯:৪০, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ : সিআইডি প্রধান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক  ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি  গ্রেফতার। ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান নেত্রকোনা সীমান্তে বিজিবি’র তৎপরতায় বিদেশী মদ জব্দ দুর্গাপুরে ধানের শীষের প্রচারণ বীর মুক্তিযোদ্ধাগণ

ঢাকা অফিসার্স ক্লাবে ৪২৩ কোটি টাকা বরাদ্দে অনিয়ম

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ 151 বার পড়া হয়েছে

ঢাকা অফিসার্স ক্লাব বেসরকারি ক্লাবে ৪২৩ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকার মধ্যে প্রায় ২৬৫ কোটি টাকার বিল দেওয়া হয়েছে। সেখানে ট্রিপল বেসমেন্টসহ ১২ তলা ভবনের জন্য ব্যয় হয়েছে ১৬৪ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, আরেকটি ট্রিপল বেসমেন্টসহ ১২ তলা ভবন নির্মাণে ১৩০ কোটি ৯১ লাখ টাকা খরচ হচ্ছে। দুটি আলাদা ভবনকে যুক্ত করা হচ্ছে একটি কমপ্লেক্স হিসেবে। এ ছাড়া ৯টি লিফটের জন্য ১৯ কোটি টাকা, বিদ্যুৎ সাবস্টেশনে ৮ কোটি ৪৩ লাখ টাকা, সিকিউরিটি লাইট ৩ কোটি ৬৫ লাখ টাকা, সিসিটিভি ১ কোটি ৯০ লাখ টাকা, সাউন্ড সিস্টেম ও স্টেজ লাইট ৪ কোটি ৩০ লাখ টাকা, সিনেপ্লেক্সে ৩ কোটি টাকা ও ডিজিটাল ডিসপ্লের জন্য ১ কোটি ৪৪ লাখ টাকা খরচ করা হচ্ছে।

এ প্রকল্পের অর্থ ছাড়াও সারা বছর এ ক্লাবের রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়। বেসরকারি অন্য কোনো ক্লাব এ রকম খরচ পায় না।

প্রকল্পের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (নগর বিভাগ) আবুল কালাম আজাদ গণমাধ্যম কে বলেন, ‘অফিসার্স ক্লাব প্রকল্পের সার্বিক দিকে অগ্রগতি ৮০ শতাংশের মতো। পদ্মা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পটির কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।’

একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বেসরকারি ক্লাবের জন্য সরকারি কোষাগার থেকে মোটা অঙ্কের টাকা খরচের নজির খুব কম। বড় আকারের এ প্রকল্প যখন হাতে নেওয়া হয়, তখন অনুমোদনের প্রতিটি স্তরেই নানা প্রশ্ন উঠেছে। কিন্তু বিগত সরকারের প্রভাবশালী দুই আমলার দাপটে কেউ তা আটকাতে পারেনি। সেই দুজন হলেন, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। চেষ্টা করেও এ ব্যাপারে ওই দুই সাবেক কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কারণ ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তোফাজ্জল হোসেন মিয়া আত্মগোপনে। আর মেজবাহ উদ্দিন হত্যা মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

সুইমিংপুল-জ্যাকুজিতে ৩০ কোটি টাকা: অফিসার্স ক্লাবের নতুন প্রকল্পে মোট তিনটি সুইমিংপুল রয়েছে। এসব সুইমিংপুলের জন্য দুভাবে কমবেশি ৩০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এর মধ্যে জ্যাকুজি, স্টিম বাথ ও সনার জন্য ৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকা খরচ হচ্ছে। আরেকটি অংশে সুইমিংপুল, চেঞ্জিং রুম, সনা রুম, জ্যাকুজি, স্টিম বাথ, সেলুন, জিমনেশিয়াম, টেবিল টেনিসসহ ৩০ ফুট উচ্চতার স্টিল ভবনের জন্য খরচ করা হচ্ছে ২২ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকা। তিনটি সুইমিংপুলের মধ্যে একটি পুরুষ, একটি মহিলা ও একটি শিশুদের জন্য। নতুন বহুতল ভবনের ছাদে গড়া হচ্ছে ৮২ ফুট দৈর্ঘ্যের সুইমিংপুল। এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় সুইমিংপুল বলে জানান সংশ্লিষ্টরা।

১৪৫০ টনের এসি কিনতে খরচ ২৪ কোটি: এ প্রকল্পে বহুতল ভবনের জন্য কেনা হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)। ১৪৫০ টনের এ কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে ১ হাজার টন চিলার সিস্টেম এবং ৪৫০ টন ভিআরএফ। এ ভারী এসি চালাতে প্রয়োজন হবে বিপুল পরিমাণ বিদ্যুতের। এসব এসি কিনতে সরকারি কোষাগার থেকে গুনতে হচ্ছে ২৪ কোটি টাকা।

৭ কোটি টাকার বিদেশি ফার্নিচার: দেশের ডলার-সংকট মোকাবিলায় যেখানে সরকারি খরচে বিদেশ ভ্রমণসহ নানা বিষয়ে বিধিনিষেধ রয়েছে, সেখানে ৭ কোটি টাকার বিদেশি ফার্নিচার কিনছে গণপূর্ত অধিদপ্তর। আর এ জন্য দেশীয় প্রতিষ্ঠানকে পাশ কাটাতে অভিনব শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অফিসার্স ক্লাবের অডিটরিয়ামের জন্য কেনা হচ্ছে এসব ফার্নিচার। এরই মধ্যে বিষয়টি নিয়ে ফার্নিচার কেনাকাটার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রকৌশলীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

ফার্নিচার কেনাকাটার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম গণমাধ্যম কে বলেন, ‘প্রধান প্রকৌশলীর দপ্তর ও স্থাপত্য বিভাগ থেকে যেভাবে বলা হচ্ছে সেভাবেই ফার্নিচার কেনা হচ্ছে। তাঁরা বলতে পারবেন বিস্তারিত।’

৪ শতাধিক কোটি টাকার এই বিলাসবহুল প্রকল্পের বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এ প্রকল্প আগে থেকেই সরকার অনুমোদন করে রেখেছে। এখন সেটা চলমান। আমরা চাইলেই অর্থছাড় বন্ধ করতে পারি না। তবে অস্বাভাবিক মূল্যে বিদেশি ফার্নিচার ক্রয়সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ