ঢাকা সকাল ৬:৫৯, শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের বিরুদ্বে দুর্নীতির বিস্তর অভিযোগ ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার পাঁচজন দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত ময়মনসিংহে গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য! চরম ভোগান্তিতে যাত্রীরা পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, বিদেশি রিভলবার উদ্ধার ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ দুই নারী গ্রেফতার বৈষম্য বিরোধী মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সারিতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন : ওয়াহাব আকন্দ এমপি সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গ‌ণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই : চীফ হুইপ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা : স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন ধারণ করতে হবে জাতীয় ঐক্য ও সহনশীলতা : প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মায় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ-দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে : প্রধানমন্ত্রী  নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ময়মনসিংহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মুত্যু! হিন্দু ধর্মাবলম্বীদের মহা-অষ্টমী উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে মসিকের প্রশাসক রোকন পার্কে নিজ নিজ বর্জ্য পরিস্কারে মসিকের নির্দেশনা প্রশাসকের দায়িত্ব কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; প্রিন্স ময়মনসিংহে খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা, ৪ নারীসহ গ্রেফতার ৬ ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন রাজধানীতে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চের সামনে বন্দুকধারীদের হাতে দর্শনার্থী হয়রানি। পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান

মন্টু দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জামায়াতে আমির

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ 309 বার পড়া হয়েছে

বরগুনায় নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় নিহত মন্টুর নবজাতক শিশুটির বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত প্রতি মাসে সহযোগিতা নিয়ে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে জামায়াতের আমির বলেন, আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই। মানবতা যেখানে বিপন্ন হবে, আমরা সেখানেই হাজির হওয়ার চেষ্টা করি। আমাদের বার্তা খুবই পরিষ্কার। আমরা জালেমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে বরগুনা সার্কিট হাউস মাঠে নেমে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি করইতলা এলাকার নিহত মন্টুর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এরপর একইদিনে বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা পৌরশহরে সদররোড এলাকার টাউন হল ময়দানে আয়োজিত একটি সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন তিনি।

নিহত মন্টুর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর শফিকুর রহমান বলেন, অত্যন্ত অবুঝ একটি শিশুর সাথে পশুর মতো যে আচরণ করেছে তা অত্যন্ত লজ্জাজনক বিষয়। মেয়েটির জীবনের সর্বনাশের প্রতিকার চেয়ে তার বাবা মামলা করেছিলেন, কিন্তু কেন মামলা করলো, সেই ঝাল মেটানোর জন্য বাবাকেই খুন করে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি। নিহত মন্টু একটি মুরগির দোকানের কর্মচারী। তিনি আর কত টাকা আয় রোজগার করতেন, তা আমরা বুঝতে পেরেছি। তবে আয় যাই হোক তাদের সুখের সংসার ছিল। কিন্তু তাদের সেই সংসারটাকে একদম তছনছ করে শেষ করে দেওয়া হয়েছে।

এদিকে ভুক্তভোগী মেয়েটির উদ্দেশে তিনি বলেন, এই মেয়েটা আমার হলে আমার অনুভূতি কেমন হতো? আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কী হত? কিন্তু পশুরাতো এই সমস্ত জ্ঞান রাখে না। মেয়েটার ওপর জুলুম করা হলো, আবার বাবাকেও খুন করলো। এ পরিবারটাকে একদম ধ্বংস করে দিয়েছে।

জামায়াতের আমির বলেন, মহান আল্লাহর প্রতি ভরসা করে ওই পরিবারকে আশ্বস্ত করেছি প্রতি মাসে সহযোগিতা দিয়ে তাদের সাথে থাকবো। বাবা জীবিত থাকা অবস্থায় বাচ্চাটা যেভাবে চলেছে এখন যাতে সে তুলনায় একটু ভালো থাকতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। এদের পড়ালেখার খরচসহ ব্যয় নির্বাহে একটি সাধারণ পরিবারের যেমন প্রয়োজন সে সহায়তা দিয়ে তাদের পাশে থাকব।

হত্যা এবং ধর্ষণের বিষয়ে দায়েরকৃত মামলার বিষয়ে তিনি বলেন, তারেক রহমান তার দলকে দায়িত্ব দিয়েছেন, আমরা তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমাদের যারা আইনজীবী রয়েছেন তারাও পাশে থেকে একসাথে লড়াই করবেন। আমরা মাগুরার মেয়েটির ক্ষেত্রেও বলেছি ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। সরকার এবং বিচার বিভাগের কাছে আবেদন জানাবো যাতে দ্রুত বিচার আদালতে নিয়ে এ মামলার কার্যক্রমও সম্পন্ন করা হয়। এই মামলাটিও যেন ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়। প্রকৃত অপরাধী যারা তাদের শাস্তি যেন নিশ্চিত হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি করইতলা নামক এলাকার নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। পরে বুধবার (১২ মার্চ) বিকেলে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। এর আগে ৫ মার্চ সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের অভিযোগে স্থানীয় সৃজীব চন্দ্র রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি। পরে ওই দিনই এ মামলায় অভিযুক্ত সৃজীবকে গ্রেপ্তার করলে, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও মন্টুর মরদেহ উদ্ধারের দিন জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হলেও তিনজনকে দায়েরকৃত অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি একজনের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ