ঢাকা সন্ধ্যা ৭:০৩, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

র‍্যাব ১৪ এর দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি সহ আটক ৩

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ 124 বার পড়া হয়েছে

র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুবিয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তা দিয়ে ০১ (এক) টি ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনি আসছে।

উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ এর নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৪ মার্চ ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুরীয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় চিনিসহ ট্রাকে থাকা রাহিদুল ইসলাম সাগর (১৯) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ট্রাক হতে ১১১ (একশত এগারো) প্লাস্টিকের বস্তায় মোট ৫৫৫০ (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ) কেজি অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য (৫৫৫০×১৩০)= ৭,২১,৫০০/-(সাত লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চিনি পরিবহণের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির অপর একটি অভিযানে একই তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেশবপুর সাকিনস্থ কেশবপুরগামী পাকা রাস্তার পশ্চিশ পাশে পলাতক আসামী মোঃ আশিকুজ্জামান (আশিক) এর গোডাউন এর সামনে ও ভিতরে অভিযান পরিচালনা করে ৫৯ (উনষাট) টি প্লাস্টিকের বস্তায় ২৯৫০ (দুই হাজার নয়শত পঞ্চাশ) কেজি অবৈধ ভারতীয় চিনিসহ গোডাউনের ভিতর চোরাচালানের কাজে থাকা ১। শাহজাহান সিরাজ (২৬), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-বরিয়ান ৮নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, ২। মোঃ রাকিবুল হাসান (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-তারাটি পূর্বপাড়া, ১নং ওয়ার্ড, থানা-মুক্তাগাছা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করে। আটককৃত অবৈধ ভারতীয় চিনির আনুমানিক মূল্য (২৯৫০×১৩০)= ৩,৮৩,৫০০/-(তিন লক্ষ তেরাশি হাজার পাঁচশত) টাকা এবং ০৪ (চার) টি প্লাস্টিকের বস্থায় ৬০ টি প্যাকেটের ভিতর ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) পিস ব্লেড, যার আনুমানিক মূল্য (১,২০,০০০×৫)= ৬,০০,০০০/- (ছয় লক্ষ), সর্বমোট (৩,৮৩,৫০০+৬,০০,০০০)= ৯,৮৩,৫০০/- (নয় লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়।

এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় চিনি ও ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করছিল। চোরাচালানকৃত মালামাল উদ্ধার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দুইটি পৃথক মামলা দায়েরপূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ