ঢাকা রাত ২:৪৭, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কি ঘটেছিলো ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে! তাহলে ক্রেতারা কতটুকু নিরাপদ? আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি পুলিশের অভিযানে শ্রীবরর্দীতে মালিকবিহীন পিকআপে ১০ কেজি গাঁজা উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। চলেন যুদ্ধে যাই’, উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী জুডিসিয়াল সার্ভিসের স্টাফ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনকে কারাদণ্ড ফুলবাড়িয়া এপি আন্তর্জাতিক নারী দিবসে দানের উৎসব উদযাপন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে : ডিসি ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : সালাহউদ্দিন আহমদ ‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪ ইউএনও তাহমিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না: প্রধানমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার কর কর্মকর্তা রিপন শাহরিয়ারের দুর্নীতির অনুসন্ধান শেষ হবে কবে? প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা

টিসিবির পণ্য বরাদ্দের চেয়ে ভোক্তা বেশি হওয়ায় বাড়ছে বিশৃঙ্খলা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫১ পূর্বাহ্ণ 190 বার পড়া হয়েছে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের বরাদ্দের চেয়ে ভোক্তা বেশি হওয়ায় বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা বাড়ছে। ঘটছে মারামারির ঘটনাও। কোথাও না কোথাও প্রতিদিনই বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এর মধ্যে ট্রাকপ্রতি বরাদ্দ কমিয়েছে টিসিবি। ফলে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে না পেরে প্রতিদিন অনেক মানুষ খালি হাতে ফিরছে। বর্তমানে ঢাকায় ৫০টি স্থানে ট্রাকে করে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। আর চট্টগ্রামে ২০টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করা হয়। দেখা যাচ্ছে টিসিবি পণ্য নিয়ে নির্ধারিত স্থানে ট্রাক আসার আগেই বিপুলসংখ্যক মানুষ লাইন ধরে থাকে। সবাই ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে এসেছেন। কিন্তু প্রতি ট্রাকে মাত্র ২০০ জনের পণ্য থাকে। ফলে লাইনে দাঁড়ানো বিক্ষুব্ধ মানুষ নিজেদের মধ্যে ধাক্কাধাক্কির পাশাপাশি টিসিবি পণ্যবাহী ট্রাকের লোকজনের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠে, এমনকি মারধরের ঘটনাও ঘটছে। পরিস্থিতি সামাল দিতে টিসিবির পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। টিসিবি ও ডিলারদের সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, চার দিনে টিসিবির পণ্য বিক্রির ট্রাক ঘিরে অন্তত ৮টির বেশি হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর ৬, কালশী, যাত্রাবাড়ী ও রামপুরায় ট্রাকের কর্মীরা মারধরের শিকার হয়েছে। তার মধ্যে এক ট্রাকচালককে মেরে রক্তাক্ত করার ঘটনাও ঘটেছে। মূলত প্রতিটি ট্রাকে বরাদ্দ করা পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

সূত্র জানায়, একজন ভোক্তা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার তেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারে। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও ৫০০ গ্রাম খেজুর ৭৮ টাকায় বিক্রি করা হয়। এসব পণ্য ক্রেতারা বিদ্যমান বাজারমূল্যের চেয়ে প্রায় ৪০০ টাকায় টিসিবি ট্রাক থেকে কিনতে পারেন।

ফলে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে প্রতিদিনই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা টিসিবির ট্রাকের খোঁজে প্রতিদিন ভোর থেকে বিভিন্ন স্থানে জড়ো হন। আবার অনেকে ভাগ হয়ে ট্রাক খোঁজেন। কেউ ট্রাকের দেখা পেলে অন্যদের ফোন করে জানায়। পণ্যবাহী টিসিবির ট্রাক আসার আগপর্যন্ত ভোক্তারা মোটামুটি সুশৃঙ্খলভাবেই লাইনে দাঁড়িয়ে থাকে। কিন্তু ট্রাক এলেই বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি শুরু হয়। তাতে গত কয়েক দিনে কয়েকটি স্থানে বেশ কয়েকজন ক্রেতা আহত হয়েছে।

সূত্র আরো জানায়, সম্প্রতি সারা দেশে টিসিবির এক কোটি পরিবার কার্ডের মধ্যে বাতিল করা হয়েছে ৪৩ লাখ কার্ড। এর পরিবর্তে সংস্থাটি ধাপে ধাপে স্মার্ট পরিবার কার্ড বিতরণ করছে। পরিবার কার্ডের সংখ্যা কমানোয় ট্রাকে পণ্য বিক্রির আওতা বাড়ানোর কথা ভাবছে টিসিবি। সংস্থাটি বর্তমানে ঢাকা শহরের ৫০টি ও চট্টগ্রামের ২০টি স্থানে পণ্য বিক্রি করছে।

এখন আটটি বিভাগীয় শহর ও কয়েকটি জনবহুল জেলা সদরে এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের অনুমোদন পেলেই ওই কার্যক্রম শুরু হতে পারে। তবে পণ্য বিক্রির আওতা বাড়ালেও টিসিবি ট্রাকপ্রতি পণ্যের বরাদ্দ কমিয়েছে। এতোদিন টিসিবির একটি ট্রাকে ২৫০ জনের পণ্য বিক্রি করা হতো। এখন প্রতিটি ট্রাকে ২০০ জনের জন্য পণ্য বরাদ্দ দেয়া হচ্ছে।

আগে ঢাকায় ৫০ ট্রাক থেকে সাড়ে ১২ হাজার মানুষ পণ্য কিনতে পারতেন। এখন তা কমে ১০ হাজারে নেমেছে। অর্থাৎ টিসিবি শুধু ঢাকাতেই আড়াই হাজার মানুষের বরাদ্দ কমিয়েছে। একইভাবে চট্টগ্রামেও বরাদ্দ এক হাজার মানুষের কমেছে।

এ প্রসঙ্গে টিসিবির এক কর্মকর্তা জানান, দেশের আরো কয়েকটি বিভাগীয় শহরে টিসিবির কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। যে কারণে ট্রাকপ্রতি বরাদ্দ কিছুটা কমানো হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ