ঢাকা সকাল ৯:১৭, বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন ময়মনসিংহ সদরে পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জুলাই সনদ বাস্তবায়নে চলতে হবে সাংবিধানিক পথে – স্বরাষ্ট্র মন্ত্রী ডিএমপিতে ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন

রাজধানীতে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ 132 বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাসান মাহমুদ (৩১) ও সবুজ হাওলাদার (২৮)। এ সময় তাদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, তিনটি খালি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি রামদা, তিনটি বাশের হাতল বিশিষ্ট লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার একটি টিম বিশেষ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবীর বেগুনটিলা কামাল মজুমদার ব্রিজের পাশে আর্টিকেল স্ট্রাকচার লিঃ এর সামনে কতিপয় দুষ্কৃতকারী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর সময় হাসান ও সবুজকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা আরো কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পল্লবীর বেগুনটিলা ব্রিজ এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ