সব
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, আবুল হাসেন এর নির্দেশে এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন তেলিখালী সাকিনস্থ জনৈক ফজলুল হক হাজীর বাড়ীর সামনে হইতে ১১ ফেব্রুয়ারি ১৭.৪০ ঘটিকায় ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মিলন আহম্মেদ পিতা-মোঃ ফজলুল হক, মাতা-মোছাঃ রোকিয়া খাতুন, সাং-বাঘাইতলা তেলিখালী, থানা-হালুয়াঘাট,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ১০ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য