ঢাকা রাত ১১:৫৬, শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
নারী ও শিশুদের উপর সহিংসতা রোধে পারায়ন প্রকল্প কার্যক্রম ও সেবা নিয়ে আলোচনা সভা জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক মসিকের শম্ভুগঞ্জ বাজারে সেড নির্মাণে অনিয়মের অভিযোগ! ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্ট, জরিমানা দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের বিরুদ্বে দুর্নীতির বিস্তর অভিযোগ ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার পাঁচজন দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত ময়মনসিংহে গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য! চরম ভোগান্তিতে যাত্রীরা পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, বিদেশি রিভলবার উদ্ধার ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ দুই নারী গ্রেফতার বৈষম্য বিরোধী মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সারিতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন : ওয়াহাব আকন্দ এমপি সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গ‌ণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই : চীফ হুইপ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা : স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন ধারণ করতে হবে জাতীয় ঐক্য ও সহনশীলতা : প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মায় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ-দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে : প্রধানমন্ত্রী  নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ময়মনসিংহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মুত্যু!

থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে: ডিএমপি কমিশনার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ 124 বার পড়া হয়েছে

যেকোন উদ্ভূত সমস্যা তাৎক্ষণিক মোকাবেলা করার জন্য থানার প্রতিটি অলি গলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে মতবিনিময়কালে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ভুক্তভোগী বা পুলিশি সেবা প্রত্যাশী সকলের সাথে ভালো আচরণ করতে হবে। থানায় কর্মরত অধীনস্থ সকলকে নিয়ে নিয়মিত ব্রিফিং করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে মানুষের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করতে হবে। মানুষ যাতে ন্যয় বিচার পায় এজন্য সঠিক পথে চলতে হবে।

তিনি বলেন, মানুষের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। এজন্য ওসিদেরকে থানার প্রতিটি অলি গলিতে ঘুরতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া মামলাযোগ্য সকল ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং জিডির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন তিনি।

থানা এলাকার নিরাপত্তা জোরদার করার বিষয়ে তিনি আরো বলেন, অযথা যে সমস্ত মাইক্রোবাস বা প্রাইভেটকার ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোর বেলায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের নিকট থেকে বর্তমান সময়ে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় ভাটারা থানার এএসআই মোঃ মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। তিনি এএসআই মোঃ মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মোঃ মোবারক হোসেন নাফিজ (২২) কে গ্রেফতার করেছিলেন এএসআই মেসবাহ। এছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসি অধিক সংখ্যক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলামসহ ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ