ঢাকা বিকাল ৪:১০, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের উপহার বিতরণ ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ইউএনও’র ময়মনসিংহে লালনের তিরোধান দিবসে গুরু ঘরে সাধুসঙ্গ তিরোধান দিবসে লালনের গানে মুখরিত মযমনসিংহের জয়নুল উদ্যান।। সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার দুর্গাপুরে সাংবাদিক আলীফ ফকির হত্যা, অবশেষে মামলা। ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে প্রধানমন্ত্রী সাংবাদিক আলিফ ফকিরকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ময়মনসিংহে হরিজন পল্লিতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন সিটি প্রশাসক সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যাকারীদের, ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রম কমিটির উদ্যোগে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ পূজার ৬ দিন সর্বোচ্চ সতর্কতার সাথে পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ ব্রিফিং সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন দুবৃত্তদের গুলিতে সাংবাদিক আলীফ ফকির নিহত ফুলবাড়িয়ায় ৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২ দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে ; বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহের এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ

দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি-রমনা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ 388 বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ এলাকা হতে দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইমরান হোসেন (২৪) ও ২। মোঃ শিপন (১৯)।

বুধবার (৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৩:৩৫ ঘটিকায় হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, হাজারীবাগ থানার আর,এস ফিলিং স্টেশনের সামনে বেড়িবাঁধের উপর একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। ডিবির উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে ও মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান ও শিপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে গ্রেফতারকৃত ইমরানের সাথে থাকা স্কুল ব্যাগ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্যান্যরা দৌঁড়ে ও মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় হাজারিবাগ থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর এলাকার চিহ্নিত ডাকাত দল ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মোটরসাইকেলে করে এসে সুযোগ বুঝে রিকশা, সিএনজি বা অন্যান্য যানবাহন থামিয়ে চাপাতি দিয়ে আঘাত করে ও ভয়-ভীতি দেখিয়ে ডাকাতি করতো। এছাড়া তারা মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতো।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় যে, গ্রেফতারকৃত ইমরানের বিরদ্ধে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় ডাকাতি ও হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত শিপনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডাকাতি, হত্যা ও হত্যা চেষ্টার চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ