ঢাকা সন্ধ্যা ৭:২৬, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
‘নারীবাদ সমাজ নষ্ট করছে’, মন্তব্যের বিতর্কে মুখ খুললেন নোরা ময়মনসিংহের হালুয়াঘাটে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন মাঠে যারা আজ দৌড়াচ্ছে, তারাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে : এডভোকেট এম.এ হান্নান খান ৩০ সেকেন্ডের ভিডিওতেই ঝড়, চমক দিলেন অভিনেত্রী পরীমনি ময়মনসিংহে তেরে নাম সোহেল গ্রেফতার নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ ধর্ষণের মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার, সব আসামির গ্রেপ্তার দাবি চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব কাল থেকে ৫ সিটিতে হামের টিকাদান শুরু অন্যান্য বাহিনীর ন্যায় র‌্যাব ফোর্সেসও দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহবান আইজিপির রেনেসার জাগরণের মঞ্চের মত মাদকের বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে: ওসি শিবিরুল ৮৩ লাখ টাকার সোনা, ৯ হাজার ডলারসহ ওমরাহ কাফেলার মোয়াল্লেম আটক তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার চাঁদাবাজি-সন্ত্রাস দমনে শেরপুর-৩-এ অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি রুবেল দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল রেখে বিল পাস বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্রের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে : স্পীকার গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত আদিবাসী, অসহায় শিক্ষার্থীর স্বপ্ন পুরণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল ৭ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের নৈশপ্রহরী আটক ফুলবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত দেশজুড়ে বড় পরিসরে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সরকার – খাদ্য প্রতিমন্ত্রী খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে – রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ ফুলবাড়িয়া এপি’র শিখন অগ্রগতি মূল্যায়ন বিষয়ক কর্মশালা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৪ মামলা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি ও ওয়ারেন্ট ভুক্ত আসামি আজিজ আটক

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেন -জেলা প্রশাসন

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ 160 বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রেসক্লাবে দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে বঞ্চিত সাংবাদিকরা। তুমুল বাকবিতন্ডার অবশেষে সংস্কারের আশ্বাস দেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা। সংস্কারের আশ্বাসে অনেকটাই বিজয়ের আনন্দে প্রেসক্লাব চত্বর ত্যাগ করে বঞ্চিত সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে প্রায় ২ শতাধিক সাংবাদিক এ অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে অর্ধশতাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। তাদের দাবি ময়মনসিংহ প্রেসক্লাবে অপেশাদার সাংবাদিকদের সদস্য পদ বাতিল করতে হবে, পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” করার জন্য গঠনতন্ত্র খসড়া প্রনয়ণ করতে হবে, উভয় পক্ষের সাংবাদিকদের নামের তালিকা করে নিয়ম নীতিমালা অনুসারে খসড়া ভোটার তালিকা নির্নয় করতে হবে, পক্ষদ্বয়ের মধ্যে আলোচনা করে সমন্বয়ের ভিত্তিতে একটি এডহক কমিটি গঠন করে সম্মিলিত ভাবে সাধারণ সভার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। এসময় আন্দোলনকারী সাংবাদিক নেতা মূখ্য সংগঠক বিএমইউজে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহ অর্ধশতাধিক সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকারী সাংবাদিকরা রাস্তায় বসে পড়লে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, থানা পুলিশ, ডিবি ও যৌথ বাহিনীর কর্মকর্তা এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামকে ঘোষণার গুঞ্জনে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারী সাংবাদিকরা। এক পর্যায়ে তারা প্রেসক্লাবে তালা দেয়ার ঘোষণা দেন এবং ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে জেলা প্রশাসকের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেন। পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বঞ্চিত সাংবাদিকদের সংস্কার কমিটির নেতৃবৃন্দদের বৈঠকের আহ্বান জানালে সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম খানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল শিবলী সাদিক খান, আলমগীর কবির উজ্জ্বল খান,‌ সাদেকুর রহমান আলোচনার টেবিলে বসেন। পরে দু’পক্ষের আলোচনায় ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র সংশোধন ও আন্দোলনকারী সাংবাদিকদের নামের তালিকা আগামী সোমবারের মধ্যে জেলা প্রশাসক বরাবর দাখিলের সিদ্ধান্ত হয়। এবং বুধবারের মধ্যে দু’পক্ষকে নিয়ে চুড়ান্ত সমঝোতার আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। এ আশ্বাসে দীর্ঘ সাড়ে ৭ ঘন্টার আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেন বঞ্চিত সাংবাদিকরা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম খান সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায় আন্দোলনকারী সাংবাদিকদের উদ্দেশ্যে সংস্কারের সংহতি প্রকাশ করেন।

এর আগে, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সংস্কার কমিটির আহবায়ক মোঃ শামসুল আলম খান ও সদস্য সচিব আজগর হোসেন রবিনের স্বাক্ষরিত এক পত্রে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার দাবি জানিয়ে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ জেলা প্রশাসক, ময়মনসিংহ পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বিশেষ শাখা, ময়মনসিংহ বরাবরে অনুলিপি প্রেরণ করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ